আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে গুলি করে তাঁকে হত্যা করে। নিহত জাকির স্বল্পবাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বিষয়টি নিশ্চত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় স্বল্পবাহিরদিয়া হিরকের দোকানে বসা অবস্থায় হেলমেট পরিহিত দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে গুলি করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

দৈনিক টার্গেট 






















