আটক আলমগীর ঝিনাইদহ পৌরসভার কাঞ্চনপুর দক্ষিণপাড়ার জামাল মিয়ার ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে ঝিনাইদহ পৌর এলাকার কাঞ্চনপুর দক্ষিণপাড়ার জামাল মিয়ার বাড়িতে অভিযান চালায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে বসতঘরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ঘরের ফ্রিজের পেছন থেকে ম্যাগাজিনবিহীন একটি বিদেশি সেমি অটোমেটিক পিস্তল উদ্ধার করা হয়। এ সময় আলমগীর হোসেনকে আটক করা হয়।
ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শরিফুল ইসলাম জানান, বিদেশি পিস্তলসহ আলমগীর নামে একজনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বরগুনার পাথরঘাটায় চাঁদাবাজির মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এনামুল হক ইমু ও শামীম ওরফে ‘ইয়াবা শামীম’কে গ্রেপ্তার করেছে পাথরঘাটা থানা-পুলিশ। আজ রোববার দিবাগত গভীর রাতে পাথরঘাটার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানা
টাঙ্গাইলের সখীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ভোরে পৌরসভার কাহারতা ও বাশারচালা এলাকার তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গাজীপুরের টঙ্গীতে পাঁচ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় কনস্টেবল মাসুদ আহত হয়েছেন। পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তবে রাহুল পলাতক।
দৈনিক টার্গেট 




















