এল ক্লাসিকোতে কে জিতবে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:২১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

৩৬৫স্কোরসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন ম্যাকম্যানামান। তাঁর মন্তব্য প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত।

ম্যাকম্যানামান বলেন, ‘আমার ধারণা, রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে জিতবে। তবে দেখা যাক, কী হয়। এই ম্যাচ সব সময়ই ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করতে পারে।’

তবে রিয়ালের জয় নিয়ে আশাবাদী হলেও ম্যাচটি কঠিন হবে বলে মনে করেন ম্যাকম্যানামান। সাবেক এই ইংলিশ ফুটবলারের মতে, দুই দলেরই বড় ম্যাচের ভাগ্য নির্ধারণ করার সামর্থ্য রয়েছে। তাই গোলের সুযোগ কাজে লাগানো এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে চাপ সামলে নেওয়ার ক্ষমতা ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

রিয়ালের জন্য বড় দুশ্চিন্তা ভিনিসিউস জুনিয়রের অনুপস্থিতি। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের গতি এবং প্রতিপক্ষের ডিফেন্ডারকে একের বিপক্ষে এক লড়াইয়ে পরাস্ত করার দক্ষতা যেকোনো সময় ম্যাচের গতিপথ বদলে দিতে পারে বলে মনে করেন ম্যাকম্যানামান।

এদিকে ব্যালন ডি’অরের দৌড়ে বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালের চেয়ে এমবাপ্পেকে এগিয়ে রেখেছেন ম্যাকম্যানামান। গুরুত্বপূর্ণ ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা, গোল করার দক্ষতা এবং অভিজ্ঞতার কারণে ফরাসি ফরোয়ার্ডকে এগিয়ে রাখছেন তিনি।

এই প্রসঙ্গে ম্যাকম্যানামান বলেন, ‘আমি এমবাপ্পেকেই বেছে নেব। সে এমন একজন খেলোয়াড়, যে পার্থক্য গড়ে দিতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে গোল করতে পারে। পাশাপাশি চাপ সামাল দেওয়ার মতো যথেষ্ট অভিজ্ঞতাও তার রয়েছে।’

ইয়ামালের প্রতিভার প্রশংসা করলেও নিজের পছন্দে অনড় ম্যাকম্যানামান, ‘ইয়ামাল অসাধারণ প্রতিভাবান একজন খেলোয়াড়। এত অল্প বয়সেও সে দারুণ পারফরম্যান্স করেছে। কিন্তু এই মুহূর্তে দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হলে আমি এমবাপ্পের পক্ষেই ভোট দেব।’

পুলিশের ঘাড়ে মোহামেডানের নিশ্বাস

পুলিশের ঘাড়ে মোহামেডানের নিশ্বাস

লিগে চার ম্যাচ খেলেই ১২ পয়েন্ট মোহামেডান স্পোর্টিং ক্লাবের। শীর্ষে ওঠার লড়াইয়ে বাংলাদেশ পুলিশ এফসির সঙ্গে ব্যবধানটাও তাই খুব বেশি নয়। আজ ঢাকা ওয়ান্ডারার্সকে ৪-০ গোলে হারিয়ে সেই লড়াইয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে সাদা-কালোরা। মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম

এল ক্লাসিকোর আগে মরিনিওকে সতর্কবার্তা

এল ক্লাসিকোর আগে মরিনিওকে সতর্কবার্তা

এল ক্লাসিকোর আগে জোসে মরিনিওকে অতীতের কঠিন বাস্তবতা মনে করিয়ে দিল কাতালান সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো। বার্সেলোনার কাছে হারের পর রিয়ালের একাধিক কোচের বিদায়ের ইতিহাস তুলে ধরে পর্তুগিজ কোচের ওপর চাপ বাড়িয়েছে পত্রিকাটি।

জনপ্রিয় টার্গেট

এল ক্লাসিকোতে কে জিতবে

প্রকাশ: ১১:২১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬