ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চবির হীরকজয়ন্তীতে ছাত্রদল-শিবির হাতাহাতি, থমথমে পরিস্থিতি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৪৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আনন্দমিছিল নিয়ে অনুষ্ঠানের মাঠে প্রবেশ করেন শাখা ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। এ সময় তাঁদের মুখোমুখি হন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রক্টরিয়াল বডির সদস্যদের দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে তাদের আলাদা করতে দেখা যায়।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি হচ্ছে আজ। বড় ভাই-আপুরা এসেছেন। আমরা সবাই আনন্দ করব। এর মধ্যে শিবিরের নেতা-কর্মীরা উৎসব নষ্ট করার জন্য মিছিল নিয়ে আসবে, এটা প্রত্যাশা করিনি। তারা মিছিল নিয়ে এসে ধাক্কাধাক্কি ও বিভিন্নজনকে আঘাত করা শুরু করেছিল।’

নোমান আরও বলেন, ‘আমরা পরিস্থিতি অনুযায়ী সেখান থেকে চলে এসেছি। আমরা চাই, উৎসবটি সুন্দরভাবে শেষ হোক।’

চাকসু ভিপি ও চবি শিবির সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, এখানে মিছিল হলে বিশৃঙ্খলা হতে পারে। আমি তাদের আশ্বস্ত করেছি, আমাদের লোকজন কেউ ঢুকবে না। আমরা শান্তিপূর্ণ ক্যাম্পাস চাই। ছাত্রসংগঠন হিসেবে আমাদের কর্মসূচি থাকবেই। আশা করি, তারা কারও কর্মসূচিতে বাধা দেবেন না। তারা তাদেরটা পালন করুক, আমরা আমাদেরটা পালন করি স্বাভাবিকভাবে।

রনি আরও বলেন, আমাদের মেফতাহুল আবেদিন আশিক এবং চাকসুর সাবেক পাঠাগার ও সম্পাদক মাসুম বিল্লাহকে আহত করা হয়েছে। মাসুমের বুকে ঘুষি দেওয়া হয়েছে ও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। মাসুমের হাঁটুর দিকে পা কেটে গেছে।

চবি মেডিকেলের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, মাসুম বিল্লাহ ও আশিক নামের দুই শিক্ষার্থী বুকে ব্যথা পেয়েছে এখানে এসেছেন। আমরা তাদের পর্যবেক্ষণ করছি। তাদের এক্স-রে করার জন্য শহরের মেডিকেলে পাঠানো হয়েছে।

আন্তর্জাতিক হ্যাকাথনে চ্যাম্পিয়ন এইউএসটি

আন্তর্জাতিক মঞ্চে মেধার লড়াইয়ে অনন্য এক গৌরব অর্জন করল বাংলাদেশ। ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত ২০২৬ সালের ‘অ্যাপরু ডেটা, এআই অ্যান্ড পলিসি অ্যাপাক হ্যাকাথন’-এর ‘ফিন্যান্সিয়াল হেলথ ফ্রন্টিয়ার্স’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে দেশের আহ্‌ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের…

নোবিপ্রবিতে ১৩১ প্রজাতির বন্য প্রাণীর সন্ধান

উন্নয়নের ডামাডোলে যখন হারিয়ে যাচ্ছে সবুজ প্রকৃতি, তখন ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে উঠেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাস। ইট-কাঠের অট্টালিকার ফাঁকে গড়ে ওঠা এই সবুজ প্রাঙ্গণ যে বন্য প্রাণীর নিরাপদ আশ্রয়স্থল, তার প্রমাণ মিলেছে একদল গবেষকের অনুসন্ধানে।

এই তো সেদিন

এই তো সেদিন

এই তো সেদিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রথম পা রাখা। চোখে স্বপ্ন, মনে কৌতূহল। চারপাশের সবকিছুই ছিল নতুন। অথচ দেখতে দেখতে পেরিয়ে গেছে চারটি বছর। এবার বিদায়ের পালা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থীরা আয়োজন করেছেন র‍্যাগ ডে।

জনপ্রিয় টার্গেট

সাবেক এমপি নদভীসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের দুই মামলা

চবির হীরকজয়ন্তীতে ছাত্রদল-শিবির হাতাহাতি, থমথমে পরিস্থিতি

প্রকাশ: ০৫:৪৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬