ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, শিশুসহ ৬ ভারতীয় আটক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৪২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

শনিবার (২১ নভেম্বর) সকালে বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ছয়জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে তিনজন শিশু।

আটক বাকি দুজন হলেন—আবিদ মুক্তি (২৬) ও আনোয়ারা (২০)। তাঁদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি এলাকায়।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন বলে জানা গেছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান রোধে ২৪ ঘণ্টা নজরদারি অব্যাহত রয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের সাজা

শেরপুরের নালিতাবাড়ীতে সাত বছর বয়সী এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবির মামলায় চার আসামিকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

চালকলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যুবক নিহত, আহত ১

শেরপুরের ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ চালকলের গাড়ি খাদে পড়ে হোসাইন আলম নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার সকালে নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকায় এ দুর্ঘটনায় তাঁর সহকারী সুজন মিয়া গুরুতর আহত হয়েছেন।

জনপ্রিয় টার্গেট

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, শিশুসহ ৬ ভারতীয় আটক

প্রকাশ: ০৮:৪২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬