ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘১০০ টাকায়’ জয় বাংলা স্লোগানে মিছিল, ৬ কিশোর আটক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:১৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে ওই এলাকায় ৩০ থেকে ৪০ জন কিশোর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করে। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত পরিদর্শক মো. সেলিম মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। এ সময় মাহমুদ মুক্তাদির (১৬) নামের এক কিশোরকে আটক করা হয়।

পরে মাহমুদ মুক্তাদিরের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পরবর্তী সময়ে অভিযান চালিয়ে আরও পাঁচজনকে আটক করা হয়। তারা হলো—সাকিবুল হাসান (১৭), ইয়াসিন আরাফাত (১৬), মো. রোমান (১৫), সানজিদুল হাসান রিহান (১৪) ও সানজিদ (১৬)। তাদের সবার বাড়ি নগরের বিভিন্ন এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোরেরা জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের কয়েকজনের নির্দেশনায় তারা মিছিলে অংশ নেয়। এ জন্য প্রত্যেককে ১০০ টাকা করে দেওয়ার কথা বলা হয়েছিল। এ ঘটনায় জাবির, আবিদ, আবির ও মাইনসহ কয়েকজনের নাম জানিয়েছে তারা।

ভারপ্রাপ্ত পরিদর্শক মো. সেলিম মিয়া বলেন, অর্থের প্রলোভন দেখিয়ে কিশোরদের মিছিলে ব্যবহার করা হচ্ছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে। আটক ছয় কিশোরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল ঘিরে বাকৃবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৯

তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ বলেন, ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে একটি পক্ষ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। ৩ নভেম্বর ঈশা খাঁ হলের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত। বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে সমাধানের সুযোগ

ময়মনসিংহে বাস, এমপির বাড়ি ও চেয়ারম্যানের কক্ষে আগুন—প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

ময়মনসিংহের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার জেলার ভালুকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন, ফুলবাড়িয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে অগ্নিসংযোগ এবং ফুলপুরে সাবেক এমপির বাড়িতে হামলা ও আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া নগরের শম্ভুগঞ্জ বাজার থেকে…

ময়মনসিংহে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, শিশুসহ আহত ৭

ময়মনসিংহের নান্দাইলে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (৩৮) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিশুসহ অটোরিকশার সাত যাত্রী গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছেন।

জনপ্রিয় টার্গেট

‘১০০ টাকায়’ জয় বাংলা স্লোগানে মিছিল, ৬ কিশোর আটক

প্রকাশ: ০৯:১৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬