পিকনিক শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৩৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দেউনিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে দেবীগঞ্জ উপজেলা শহরে ব্যবসায়িক কাজ শেষে ব্যবসায়ী বন্ধুদের সঙ্গে পিকনিক করেন বিপ্লব রায়। পরে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। রাত সাড়ে ১১টার দিকে দেউনিয়ার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিপ্লব রায় নিহত হন।

এ ঘটনায় অপর মোটরসাইকেলচালক শুভ্রদেব রায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহত বিপ্লব রায় দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের কাটন হারি আরাজি গ্রামের জগদীশচন্দ্র রায়ের ছেলে। আহত শুভ্রদেব রায় একই ইউনিয়নের ঝাকুয়াপাড়া গ্রামের কৃষ্ণ রায়ের ছেলে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

বরিশালের মুলাদীতে লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠনকে কেন্দ্র করে শিক্ষক-কর্মচারীদের গালাগাল, হুমকি ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তার দাবিতে গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার কর্মবিরতি পালন করছেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।

বরিশালের মুলাদীতে আলোচিত আল আমিন হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি কাওসার আকনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হলেও মাত্র এক রাত থানায় রেখে আদালতে পাঠানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আদালতের আদেশের পরদিন সন্ধ্যায় আসামিকে থানায় এনে পরদিন সকালেই কারাগারে পাঠানো হয়েছে বলে দাবি নিহতের পরিবারের।

মাদারীপুরের শিবচরে পাঁচ্চর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মাদক, বাল্যবিবাহ ও ইভ টিজিং প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

জনপ্রিয় টার্গেট

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশ: ১২:৩৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬