ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার, সাবেক নেতার বাড়িতে আগুন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলার ছয় উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা বামনা, পাথরঘাটা, বেতাগী, আমতলী, তালতলী ও বরগুনা সদর উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী।

এদিকে বুধবার রাতে বরগুনা পৌর শহরে জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মশিউর রহমান শিহাবের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পৌর শহরের চরকলোনি এলাকায় মশিউর রহমান শিহাবের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। সদর থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, রাতে টহল দেওয়ার সময় পুলিশ সদস্যরা বাড়িটিতে আগুন দেখতে পান। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাঁদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কারা এবং কী কারণে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ছাড়া লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলায় বিচ্ছিন্ন নাশকতার ঘটনা ঘটেছে। খোঁজ নিয়ে জানা গেছে, আমতলী উপজেলায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা সড়কে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটান এবং একটি বাস ভাঙচুর করেন। এ ঘটনার পরপরই জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরগুনা সদর উপজেলার মাছবাজার এলাকা ও পাসপোর্ট অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া স্টেডিয়াম এলাকায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করা হয়। বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নে কয়েকটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেন নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা।

জেলা পুলিশের বিশেষ শাখার দায়িত্বে থাকা ওসি মো. কামরুজ্জামান বলেন, নাশকতার পরিকল্পনা ও কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে বুধবার রাত থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বরগুনায় সীমানাপ্রাচীর টপকে বিচারকের বাসায় চুরির চেষ্টার অভিযোগ, আটক ২

বরগুনার পাথরঘাটায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. পনির শেখের সরকারি বাসভবনে চুরির চেষ্টার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের এক সহযোগী পালিয়ে যান। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল…

পাথরঘাটায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ট্রলার মালিকসহ তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে পাথরঘাটা মাছের খাল বাজারসংলগ্ন খালে নোঙর করা দুলাল মিয়ার মালিকানাধীন এফভি রাবেয়া ট্রলারে এ দুর্ঘটনা ঘটে।

দুই মাস ধরে সড়কে ড্রেজার পাইপ, দুর্ঘটনায় প্রাণ হারালেন নারী

রাতে ছেলেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সড়কের ওপর ফেলে রাখা উঁচু ড্রেজার পাইপে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ হারিয়েছেন রাশেদা বেগম (৫০)। সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

বিয়ের রাতেই স্ত্রীকে হত্যাচেষ্টা, থানায় মামলা

বরগুনায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার, সাবেক নেতার বাড়িতে আগুন

প্রকাশ: ০৫:৩৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬