ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাওলানা সাদিকুল হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বিকেলে নুরুল ইসলাম নাহিদকে আদালতে হাজির করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান মোড়ল এ হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

এর আগে বুধবার দিবাগত রাতে উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করে পুলিশ। রাত ২টা ২০ মিনিটের দিকে আটকের পর ৮১ বছরের বৃদ্ধ সাবেক এই মন্ত্রীকে উত্তরা পশ্চিম থানায় সোপর্দ করা হয়। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই বিকেল আনুমানিক ৩টার সময় উত্তরা পশ্চিম থানাধীন ৯ নম্বর সেক্টরের উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাস্তায় আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হন হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম। সাদিকুল ইসলাম পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন, সাক্ষী ও আন্দোলনকারীরা সাদিকুলকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় সাদিকুলের প্রতিবেশী চাচা আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেন।

কারাগারে আটক রাখার আবেদনের তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি ছাত্র আন্দোলন দমনের সময় অর্থের জোগানদাতা এবং প্রত্যক্ষভাবে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখা প্রয়োজন। প্রয়োজনে পরবর্তী সময় তাঁকে রিমান্ডে নেওয়া হতে পারে।

সিলেটে নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে বলে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৫ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এরপর টানা ১০ বছর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

গণভোটের রায় অগ্রাহ্যের কারণেই বর্তমান রাজনৈতিক সংকট: পরওয়ার

সরকার জুলাই সনদের গণভোটের রায় অগ্রাহ্য করে দেশ পরিচালনার যে মানসিকতা দেখাচ্ছে, তা থেকেই বর্তমান রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে। অবিলম্বে জনগণের গণরায় মেনে নিয়ে রাজনৈতিক সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সহিংসতা…

গ্রামীণ ব্যাংকে আ.লীগের সিরিজ হামলা কঠোরভাবে দমন করতে হবে: এনসিপি

দেশজুড়ে আগুন-সন্ত্রাস, মানুষ হত্যা, থানায় অগ্নিসংযোগ, সংসদ সদস্যের বাড়িতে আগুন এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এসব ঘটনা ঘটাচ্ছে দাবি করে এনসিপি বলেছে, নিষিদ্ধ ও সন্ত্রাসবাদী সংগঠন আওয়ামী লীগের…

জনপ্রিয় টার্গেট

বিয়ের রাতেই স্ত্রীকে হত্যাচেষ্টা, থানায় মামলা

মাওলানা সাদিকুল হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

প্রকাশ: ০৫:৩৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬