সভায় সেনাবাহিনী, পুলিশ, বেসামরিক প্রশাসন, গোয়েন্দা সংস্থা, জেলা পরিষদ, সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতি, বাস-ট্রাক ও রেস্তোরাঁ মালিক সমিতিসহ স্থানীয় পর্যটনসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর বারবার বাধার কারণে সাজেক সড়ক বন্ধ থাকায় স্থানীয় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পর্যটকদের দৈনন্দিন দুর্ভোগের চিত্র হয়ে উঠেছে। দীর্ঘস্থায়ী এ অচলাবস্থার কারণে স্থানীয় জনমনে যে তীব্র ক্ষোভের সৃষ্টি হচ্ছে, তা যেকোনো সময়ে ব্যাপক আকার ধারণ করে সাম্প্রদায়িক সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে সভায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
আলোচনা শেষে বিদ্যমান সংকট নিরসনে অংশীজনকর্তৃক বেশ কয়েকটি সমন্বিত প্রস্তাব উত্থাপিত হয়।
সংকট নিরসনে এমপি ওয়াদুদ ভূঁইয়া ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসনের মাধ্যমে সড়ক অবরোধকারী আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে ধাপে ধাপে আলোচনার প্রস্তাব জানানো হবে।

দৈনিক টার্গেট 





















