ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

সৌদি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) রয়টার্স জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোটের বিদায়ী কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাহদ বিন হামাদ আল-সালমানকে প্রতিরক্ষামন্ত্রীর সামরিকবিষয়ক উপদেষ্টা করা হয়েছে। অন্যদিকে, দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ফাইয়াদ আল-রুওয়াইলিকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে যৌথ বাহিনীর কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে।

দুই পশ্চিমা কূটনীতিক জানিয়েছেন, ইয়েমেনের যুদ্ধক্ষেত্রের সাম্প্রতিক পরিস্থিতি এবং হুতিদের অগ্রগতির সঙ্গে এই নেতৃত্ব পরিবর্তনের সরাসরি সম্পর্ক রয়েছে।

গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নতুন করে শুরু হওয়ার পর ইয়েমেনের স্থবির গৃহযুদ্ধ আবারও তীব্র হয়ে ওঠে। এ সুযোগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে দ্রুত অগ্রসর হয় হুতিরা। গত অক্টোবর মাসে পাল্টা অভিযানে কিছু এলাকা পুনর্দখল করলেও গত রোববার বাব আল-মান্দেব প্রণালির কাছের বেশ কিছু এলাকা থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় ইয়েমেন সরকার। কৌশলগত গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ ধরে রাখার পরিবর্তে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের নিরাপত্তায় মনোযোগ দিচ্ছে তারা।

ইয়েমেনের সামরিক সূত্র জানিয়েছে, হুতি যোদ্ধারা এডেনের প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে খোর ওমাইর এলাকায় পৌঁছেছে। সরকারি বাহিনীর অবস্থান থেকে তাদের দূরত্ব এখন মাত্র ২৫ কিলোমিটার।

এদিকে এডেন শহরে নিরাপত্তা জোরদার করেছে সরকারি বাহিনী। বিভিন্ন স্থানে তল্লাশিচৌকি বসিয়ে পরিচয়পত্র পরীক্ষা করা হচ্ছে। সরকারি কর্মকর্তা আমিন মাহমুদ রয়টার্সকে বলেন, খাদ্য ও জ্বালানির সরবরাহ স্বাভাবিক থাকলেও সেনাদের পিছু হটা এবং এডেনের কাছে লড়াই ছড়িয়ে পড়ার আশঙ্কায় সাধারণ মানুষ উদ্বিগ্ন।

রাজনৈতিক ও সংঘাতবিষয়ক বিশ্লেষক মোহাম্মদ আল-কাদি বলেন, হুতিরা ক্রমেই এডেনের কাছাকাছি চলে আসায় শহরটির ওপর গুরুতর হুমকি তৈরি হয়েছে। তাঁর মতে, সানার নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের পরিকল্পনা করা সরকারি বাহিনী এখন নিজেদের প্রধান ঘাঁটি এডেন রক্ষায় ব্যস্ত।

বিশ্লেষকদের মতে, সরকারি বাহিনীর অভ্যন্তরীণ বিভক্তি, দীর্ঘদিনের মতবিরোধ ও সংঘাত তাদের অবস্থান দুর্বল করেছে। অন্যদিকে, হুতিরা লোহিত সাগরের উপকূল ও বাব আল-মানদেব প্রণালির আশপাশে নিজেদের নিয়ন্ত্রণ বাড়িয়েছে। গত মাসে সৌদি-সমর্থিত বাহিনী ধুবাবসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান পুনর্দখল করলেও আল-মোখা শহর পুনরুদ্ধার করতে পারেনি।

এদিকে ইয়েমেন যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর হুতিরা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও চালাচ্ছে।

কট্টর জোটসঙ্গীদের বাদ দিয়ে হলেও সরকারে থাকতে মরিয়া নেতানিয়াহু

ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে জাতীয় ঐক্য সরকার গঠনে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ লক্ষ্যে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির সঙ্গে আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ।

আমাজনের ফেসিয়াল রিকগনিশনে ফিলিস্তিনিদের ৩৫ লাখ ছবি আপলোড করেছে ইসরায়েল

ফিলিস্তিনিদের ওপর নজরদারি চালাতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান আমাজনের ক্লাউড প্ল্যাটফর্মে ৩৫ লাখ ছবি আপলোড করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এসব ছবি বিশ্লেষণ ও ব্যক্তিদের শনাক্ত করতে আমাজনের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর মুখ শনাক্তকরণ প্রযুক্তি ‘রিকগনিশন’ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়।

বাব আল-মান্দেবের পর এবার এডেনের দিকে এগোচ্ছে হুতিরা

বাব আল-মান্দেব প্রণালি ও ধুবাব বিমানবন্দর এলাকা থেকে সরকারি বাহিনী তাদের সৈন্য প্রত্যাহার করায় এডেন ও দক্ষিণ অঞ্চলের নিয়ন্ত্রণ রক্ষায় নতুন সংকটে পড়েছে ইয়েমেন। সরকারি বাহিনীর পিছু হটার সুযোগ নিয়ে হুতি বিদ্রোহীরা (আনসারুল্লাহ) এবার নতুন করে সামনের দিকে অগ্রসর হচ্ছে, যার ফলে ইয়েমেনের গুরুত্বপূর্ণ…

জনপ্রিয় টার্গেট

সুন্দরবনে ১০টি একনলা বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার

ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব

প্রকাশ: ০৫:০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬