স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
সংবাদপত্র/ম্যাগাজিন, অনলাইন নিউজ/পোর্টাল বা ডিজিটাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়া পরিচালনা ও কনটেন্ট তৈরির অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
Facebook, Instagram, X (Twitter)-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সঠিক সময়ে এবং উপযুক্ত পাঠকগোষ্ঠীকে লক্ষ্য করে নিয়মিত কনটেন্ট প্রকাশ করা।
সংবাদ ও চলমান ট্রেন্ড অনুযায়ী আকর্ষণীয় ক্যাপশন, হেডলাইন, হ্যাশট্যাগ এবং Call-to-Action (CTA) তৈরি করা।
Meta Business Suite, YouTube Studio এবং সংশ্লিষ্ট টুল ব্যবহার করে পোস্ট শিডিউলিং, পারফরম্যান্স মনিটরিং ও অডিয়েন্স ইনসাইট বিশ্লেষণ করা।
সংবাদ অনুযায়ী সোশ্যাল মিডিয়া কার্ড, থাম্বনেইল ও অন্যান্য ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি করা।
ট্রেন্ডিং ও ব্রেকিং নিউজ, ভাইরাল কনটেন্ট, প্রতিযোগী সংবাদমাধ্যমের কার্যক্রম এবং অডিয়েন্সের আচরণ পর্যবেক্ষণ করা।
অনলাইন নিউজ মিডিয়া, সংবাদ পরিবেশন এবং ডিজিটাল কনটেন্ট সম্পর্কে ভালো ধারণা।
সোশ্যাল মিডিয়ার পারফরম্যান্স ডেটা বিশ্লেষণ করে কনটেন্টের কার্যকারিতা মূল্যায়নের সক্ষমতা।
প্রশিক্ষণ: প্রাসঙ্গিক প্রশিক্ষণ বা সার্টিফিকেশন থাকলে সিভিতে উল্লেখ করতে হবে।
আকর্ষণীয় বেতন। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ভর্তুকিসহ দুপুরের খাবারের ব্যবস্থা, বার্ষিক ইনক্রিমেন্ট ও বছরে দুটি উৎসব ভাতার সুবিধা রয়েছে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)
আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২৬।

দৈনিক টার্গেট 



























