দল নয়, দেশ ও জনগণের কল্যাণে কাজ করার বার্তা বিমানমন্ত্রীর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩২:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ১৫৭ বার পঠিত হয়েছে

মানিকগঞ্জে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে রাষ্ট্র ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এমপি।

শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে সরকারি প্রশাসনের প্রতিটি স্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সরকারের উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে তাদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এ সময় পুলিশ সুপার সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী তার বক্তব্যে মাদক সমস্যাকে দেশের সামাজিক ও পারিবারিক স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দিয়ে মাদকের বিস্তার রোধ করা সম্ভব নয়। এ ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।

তিনি আরও বলেন, মাদক ব্যবসা ও সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলা ও বিনোদনের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। এজন্য জেলার খেলার মাঠগুলো সংরক্ষণ ও উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

আফরোজা খানম বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং সরকারের প্রতি মানুষের বিশ্বাস অটুট রাখতে প্রশাসনের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। জনগণের আস্থার মর্যাদা রক্ষায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

দল নয়, দেশ ও জনগণের কল্যাণে কাজ করার বার্তা বিমানমন্ত্রীর

প্রকাশ: ০৫:৩২:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬