অবৈধ কারখানা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৪০:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো মানিকগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শকের মন্তব্য। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটির পরিবেশ ছাড়পত্র তো নেই-ই, এমনকি ছাড়পত্রের জন্য কোনো আবেদনও করা হয়নি। এর অর্থ দাঁড়ায় কারখানাটি দেশের পরিবেশ সংরক্ষণ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সম্পূর্ণরূপে বেআইনিভাবে কর্মকাণ্ড চালিয়ে আসছে। অথচ এই দীর্ঘ সময়ে স্থানীয় প্রশাসন কিংবা পরিবেশ অধিদপ্তরের নজরদারিতে বিষয়টি না আসা যে তাদের বড় ধরনের দায়িত্বহীনতারই প্রকাশ, সেটা বোঝা যাচ্ছে। কেউ অভিযোগ না করলে তাদের নজরে আসবে না—সরকারি কর্মকর্তাদের এ ধরনের বোধই যে কাউকে অপকর্ম করতে উৎসাহিত করে, সেটা এ ঘটনায় স্পষ্ট হয়েছে।

স্থানীয় প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরকে ঘটনাটি সম্পর্কে জানানোর পর বিষয়টি ‘খতিয়ে দেখা’ ও ‘প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার’ আশ্বাস দিয়েছেন। তবে এই আশ্বাস যেন শুধু আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না থাকে। আবার এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তের অজুহাতে সময়ক্ষেপণও যেন আর করা না হয়।

পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনুমোদনহীন এই বিষাক্ত কারখানার কার্যক্রম চিরতরে বন্ধ করে দেওয়া উচিত। একই সঙ্গে আবাসিক এলাকায় এত দিন ধরে বেআইনিভাবে কারখানাটি চলার জন্য এর পেছনে কোনো প্রভাবশালী চক্রের ভূমিকা আছে কি না, সেটাও তদন্ত করে দেখা প্রয়োজন।

স্থানীয় মানুষের সুস্থভাবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খানপাড়ার অধিবাসীদের স্বাস্থ্য সুরক্ষায় এই অবৈধ কারখানার বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণ করা দরকার। পাশাপাশি কারখানাটি উচ্ছেদ করে এবং পরিবেশ দূষণের দায়ে মালিকের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন দ্রুত ও কার্যকর ভূমিকা পালন করবে, এটাই আমাদের প্রত্যাশা।

লর্ডসে পাকিস্তান ও ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট চলার মাঝেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাসিম খানের সাক্ষাৎকার প্রচার করেছে স্কাই স্পোর্টস।

ডা. মুশতাক হোসেন বাংলাদেশের একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) মেডিকেল প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সালের অক্টোবর মাসে মেডিকেলে ভর্তি-ইচ্ছুকদের আন্দোলনে সংহতি জানানোর কারণে তাঁকে ওএসডি করা হয়েছিল।

এখন আর কোনো সন্দেহ নেই যে পৃথিবীর জলবায়ু বদলে যাচ্ছে। গত এক মাসে যদি আমরা পৃথিবীর দিকে তাকাই তাহলে তা বুঝতে মোটেই অসুবিধা হবে না। এক মাস ধরে বিশ্বজুড়ে ঘটে যাওয়া বড় ধরনের পরিবেশগত ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে রয়েছে হিমবাহের ধসজনিত ভয়াবহ আকস্মিক বন্যা, প্রচণ্ড ঝড় ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত।

জনপ্রিয় টার্গেট

সংঘাত জর্জরিত মধ্যপ্রাচ্যে কূটনৈতিক উদ্যোগে ভাটা, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

অবৈধ কারখানা

প্রকাশ: ০৭:৪০:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬