ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্লাসিকোতে রোনালদোর নতুন কীর্তি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৫৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

শুক্রবার জেদ্দার আল ইনমা স্টেডিয়ামে সৌদি প্রো লিগের নবম রাউন্ডের স্থগিত ম্যাচে আল আহলির বিপক্ষে খেলতে নেমেছিল আল নাসর। ম্যাচের ১৪ মিনিটেই দলকে এগিয়ে দেন রোনালদো। আল আহলির ফরাসি মিডফিল্ডার ভ্যালেন্তিন আতাঙ্গানার ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন সিআরসেভেন। মাঝমাঠে আতাঙ্গানাকে চাপে ফেলে বল কেড়ে নেন আল নাসরের পর্তুগিজ মিডফিল্ডার সামু কোস্তা। তাঁর কাছ থেকে বল পেয়ে প্রথম স্পর্শেই আল আহলির সেনেগালিজ গোলরক্ষক এদুয়ার্দ মেন্দির জাল কাঁপান রোনালদো।

৫ নভেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর এটিই রোনালদোর প্রথম গোল। অবসরের পর এর আগে কোনো ম্যাচে মাঠে নামেননি তিনি। আন্তর্জাতিক বিরতিতে অনুপস্থিত থাকার পর আল আহলির বিপক্ষে ক্লাসিকো দিয়েই মাঠে ফেরেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

এই গোলের মাধ্যমে সৌদি প্রো লিগে আল আহলির বিপক্ষে ক্লাসিকোতে আল নাসরের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নেন রোনালদো। পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার তথ্য অনুযায়ী, এই প্রতিদ্বন্দ্বিতায় তাঁর গোলসংখ্যা পাঁচ। সমান পাঁচ গোল নিয়ে তাঁর পাশে আছেন আল নাসরের সাবেক তারকা মোহাম্মদ আল সাহলাওয়ি ও ব্রাজিলিয়ান অ্যান্ডারসন তালিসকা।

তবে দুই দলের ক্লাসিকোতে সর্বোচ্চ গোলের সামগ্রিক রেকর্ড থেকে এখনো ছয় গোল দূরে রোনালদো। আল আহলির সাবেক সিরিয়ান স্ট্রাইকার ওমর আল সোমা আল নাসরের বিপক্ষে ১১ গোল করে সেই রেকর্ডের মালিক।

চলতি মৌসুমে সৌদি প্রো লিগে রোনালদোর গোলসংখ্যা এখন ৯। গোলদাতাদের তালিকায় এককভাবে দ্বিতীয় স্থানে আছেন তিনি। শীর্ষে থাকা আল আহলির ইংলিশ স্ট্রাইকার ইভান টনির চেয়ে চার গোল পিছিয়ে পর্তুগিজ তারকা।

ক্যারিয়ারের ১০০০ গোলের মাইলফলক ছোঁয়ার অভিযানও এগিয়ে চলছে রোনালদোর। আল আহলির বিপক্ষে গোলটি ছিল তাঁর ক্যারিয়ারের ৯৮৬তম। ঐতিহাসিক এই মাইলফলক থেকে এখন মাত্র ১৪ গোল দূরে তিনি।

ক্লাসিকোতে নামার আগে সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসরের হয়ে ১২ ম্যাচে ৯ গোল করেছিলেন রোনালদো। তবে ওই সময় পর্যন্ত কোনো অ্যাসিস্ট ছিল না তাঁর।

বিশ্বকাপের প্রতিশোধ নেওয়ার সুযোগ ফ্রান্সের, প্রতিপক্ষ কে

এই তো মাত্র চার মাস আগের ঘটনা। জুলাইয়ে স্পেনের কাছে হেরে বিশ্বকাপের সেমিফাইনালেই পথচলা থেমে গিয়েছিল ফ্রান্সের। এবার সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে ফরাসিরা। নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে খেলবে ফ্রান্স।

২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে কোথায়

২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে কোথায়

২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল আয়োজন নিয়ে মরক্কো ও স্পেনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই বাড়ছে। মরক্কো নিজেদের নির্মাণাধীন গ্র্যান্ড স্টেড হাসান দ্বিতীয়কে ফাইনালের ভেন্যু করতে চায়।

জনপ্রিয় টার্গেট

মেহেরপুরে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দিশেহারা কৃষকেরা, ব্যাপক ক্ষতির আশঙ্কা

ক্লাসিকোতে রোনালদোর নতুন কীর্তি

প্রকাশ: ১২:৫৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬