
লিবারল্যান্ড: যে ক্রিপ্টো দেশের নাম খুব কম মানুষই জানে
-
দৈনিক টার্গেট - প্রকাশ: ১২:০৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- ৭ বার পঠিত হয়েছে
ইউরোপের দীর্ঘতম নদী দানিউব। এই নদীপথেই একদিন ক্রোয়েশিয়ার পুলিশের একটি নৌযান অনুসরণ করতে শুরু করে সাংবাদিক আঁতোয়ান অ্যালেনকে। তাঁর গন্তব্য এমন এক ভূখণ্ড, যাকে ঘিরে তৈরি হয়েছে কর ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণমুক্ত একটি নতুন দেশ প্রতিষ্ঠার স্বপ্ন। নাম লিবারল্যান্ড।
ইয়েডলিচকার দাবি, নিজ দেশে রাজনৈতিক পরিবর্তন আনার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর তিনি নিজের দেশ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। এ কাজে তাঁর পাশে রয়েছেন বেশ কয়েকজন ধনকুবের। এমনকি আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেয়িরও দীর্ঘদিন ধরে এই ধারণার প্রতি সমর্থন রয়েছে বলে দাবি করেন তিনি।
তবে লিবারল্যান্ডে প্রবেশ করা সহজ নয়। সেখানে গেলে গ্রেপ্তারের আশঙ্কা থাকায় সমর্থকেরা সার্বিয়ার দানিউব তীরবর্তী এলাকায় ‘লিবারপুলকো’ নামের একটি উৎসবে মিলিত হন। এতে যুক্ত হয়েছে অ্যানার্কোক্যাপিটালিস্ট সম্মেলন ‘অ্যানার্কাপুলকো’-এর কার্যক্রমও।
সম্মেলনে অংশ নেওয়া ব্যক্তিদের বিশ্বাস, মানুষকে শাসকের অধীন না রেখে স্বাধীনভাবে বসবাসের সুযোগ দেওয়া উচিত। তাঁদের কাছে কর হলো উৎপাদনশীল হওয়ার জন্য একধরনের জরিমানা। সরকারের নিয়ন্ত্রণ, বাধ্যতামূলক টিকাদান ও নজরদারির বিরুদ্ধেও তাঁদের অবস্থান রয়েছে।
লিবারল্যান্ডকে ঘিরে ধনকুবেরদের বিচরণ নিয়ে নানা আলোচনা থাকলেও সম্মেলনে গিয়ে আল জাজিরার সাংবাদিক আঁতোয়ান অ্যালেন তেমন কোনো বিলিয়নিয়ারের দেখা পাননি। বরং সেখানে ছিলেন ছোট খামারের মালিক, উদ্যোক্তা ও ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাসী মানুষ।
বিশ্বজুড়েই স্বশাসিত ও ব্যক্তিমালিকানাধীন বসতি প্রতিষ্ঠার উদ্যোগ বাড়ছে। হন্ডুরাসের বেসরকারি শহর প্রসপেরা থেকে শুরু করে বিভিন্ন স্বনির্ভর বসতি এই প্রবণতার উদাহরণ। তবে লিবারল্যান্ডের সবচেয়ে বড় সমস্যা এর ভূখণ্ডের নিয়ন্ত্রণ।
ক্রোয়েশিয়া অবশ্য লিবারল্যান্ডের রাষ্ট্রীয় দাবিকে স্বীকৃতি দেয়নি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আল জাজিরাকে জানিয়েছে, এই উদ্যোগের কোনো আইনগত ভিত্তি নেই। ২০২৩ সালে ক্রোয়েশিয়ার কর্তৃপক্ষ লিবারল্যান্ড সমর্থকদের নির্মিত বসতিও উচ্ছেদ করে।
অন্যদিকে ইয়েডলিচকার লক্ষ্য, আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে লিবারল্যান্ডকে একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। তবে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রেও রয়েছে শর্ত। সেখানে আর্থিকভাবে দেউলিয়া ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হয় না বলে জানিয়েছেন তিনি।
এতে প্রশ্ন উঠেছে, সীমিত সরকার ও করমুক্তির প্রতিশ্রুতির আড়ালে দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে কীভাবে? যে দেশে নাগরিকত্বের সুযোগই আর্থিক সক্ষমতার সঙ্গে যুক্ত, সেখানে স্বাধীনতার সুফল সবার কাছে সমানভাবে পৌঁছাবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে।
ভূখণ্ডটির অস্তিত্ব বাস্তব হলেও লিবারল্যান্ড এখনো রাষ্ট্র হয়ে ওঠেনি। এর পাসপোর্টও আন্তর্জাতিকভাবে ব্যবহারযোগ্য নয়। ফলে নতুন একটি দেশ প্রতিষ্ঠার এই উদ্যোগ শেষ পর্যন্ত কতটা সফল হবে আর সেই দেশের স্বাধীনতা কাদের জন্য নিশ্চিত হবে—সে প্রশ্নই থেকে যাচ্ছে।

স্নায়ুযুদ্ধের প্রথমবার রিজার্ভ সেনাদের ডাকল ব্রিটেন, যুদ্ধ কার সঙ্গে
রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক তৎপরতা ও ন্যাটোর সঙ্গে সম্ভাব্য সংঘাতের আশঙ্কার মধ্যে দেশটির প্রায় এক লাখ সাবেক সেনাসদস্যকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্নায়যুদ্ধের পর এই প্রথম কৌশলগত রিজার্ভ বাহিনীর সদস্যদের কাছে এ ধরনের চিঠি পাঠানো হলো।

ব্রিটিশ জেন-জিদের এক-তৃতীয়াংশের কখনো যৌনমিলন হয়নি
ব্রিটেনে তরুণ প্রজন্মের মধ্যে যৌনমিলনের প্রবণতা কমছে। তবে একই সময়ে বাড়ছে পর্নোগ্রাফি দেখা এবং মোবাইল ফোনে যৌন আবেদনময় ছবি আদান-প্রদানের প্রবণতা। দেশটির মানুষের যৌন আচরণ নিয়ে পরিচালিত এক বৃহৎ গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।






















