ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতায় এসেই বিক্ষোভের মুখে কলম্বিয়ায় প্রেসিডেন্ট, পুলিশের সঙ্গে সংঘর্ষ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৫৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দেশজুড়ে কয়েক হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নেন। তাদের অভিযোগ, সরকারের প্রস্তাবিত অর্থনৈতিক নীতির ফলে সাধারণ ও নিম্ন আয়ের মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হবে। ২১ বছর বয়সী মনোবিজ্ঞানের শিক্ষার্থী লেইদি গুতিয়েরেজ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘কলম্বিয়ার একটি বড় অংশের মানুষ নিজেদের অসহায় মনে করছেন। ধনীরাই আরও বেশি অর্থ পাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘তারা আমাদের কলম্বীয়দের, বিশেষ করে সমাজের নিম্ন আয়ের মানুষের অর্থ লুটে নিচ্ছে।’

এর আগে গত অক্টোবরে প্রেসিডেন্টের জারি করা একটি ডিক্রির মাধ্যমে বিক্ষোভ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্তি প্রয়োগের নিয়ম শিথিল করা হয়। এ সিদ্ধান্তের সমালোচনা করে বিভিন্ন মানবাধিকার সংগঠন। বর্তমানে দেশটির কংগ্রেসে সরকারের প্রস্তাবিত কর সংস্কার নিয়ে আলোচনা চলছে। আর্থিক সংকট মোকাবিলা এবং সরকারি রাজস্ব বাড়ানোর লক্ষ্যে এই সংস্কার প্রস্তাব করা হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, আগামী বছর কলম্বিয়ার বাজেট ঘাটতি জিডিপির ৯ দশমিক ৪ শতাংশে পৌঁছাতে পারে, যা লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

শুরুতে খাদ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানোর প্রস্তাব দিয়েছিল সরকার। তবে এ প্রস্তাবের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হলে ডানপন্থী প্রেসিডেন্ট সেই অবস্থান থেকে সরে আসতে বাধ্য হন।

তবে আয়করসংক্রান্ত প্রস্তাব নিয়ে এখনো ক্ষোভ রয়েছে অনেক কলম্বীয়র মধ্যে। বর্তমানে দেশটিতে যাদের মাসিক আয় প্রায় ১ হাজার ৪১৯ ডলারের বেশি, তাদের ওপর আয়কর প্রযোজ্য। কিন্তু সরকারের নতুন সংস্কার প্রস্তাব কার্যকর হলে মাসে প্রায় ৯৮৫ ডলারের বেশি আয় করেন, এমন ব্যক্তিদেরও আয়কর দিতে হবে। অর্থাৎ, আগের তুলনায় কম আয়ের মানুষও আয়করের আওতায় আসবেন।

২৯ বছর বয়সী চলচ্চিত্র নির্মাতা ফেলিপে মনতানো বলেন, ‘আমাদের অনেক সময় বাধ্য হয়ে দিনে মাত্র একবার খাবার খেতে হয়। বিষয়টি সত্যিই অত্যন্ত হতাশাজনক।’

গত আগস্টে দে লা এসপ্রিয়েলা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর অক্টোবরে প্রথম দেশব্যাপী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সে সময় কয়েক দশ হাজার মানুষ রাজপথে নেমেছিলেন। তাদের অভিযোগ ছিল, সরকার মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে এবং সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর আমলে নেওয়া সামাজিক সংস্কারগুলো দুর্বল করে দিচ্ছে।

বর্তমান প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা একজন কোটিপতি ও সাবেক আইনজীবী। তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে দেশটির চলমান শান্তিপ্রক্রিয়া বন্ধ করতে চান। এর পরিবর্তে মাদক পাচারের সঙ্গে জড়িত গেরিলা গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ চালানোর অঙ্গীকার করেছেন তিনি। দায়িত্ব নেওয়ার পর প্রথম ১০০ দিনে তার প্রতি জনসমর্থন ছিল ৪৮ দশমিক ৩ শতাংশ। তবে অ্যাটলাসইনটেলের প্রকাশিত জনমত জরিপে দেখা গেছে, সময়ের সঙ্গে সঙ্গে তার জনপ্রিয়তা নিম্নমুখী হচ্ছে।

কুখ্যাত গুয়াদালাহারা কার্টেলের প্রতিষ্ঠাতা ‘সম্রাটদের সম্রাট’ ফেলিক্স গায়ার্দোর মৃত্যু

মেক্সিকোর গুয়াদালাহারার ‘হসপিটাল কান্ট্রি ২০০০’-এর সামনে পাহারা দিচ্ছেন জালিস্কো অঙ্গরাজ্যের পুলিশ কর্মকর্তারা। গত ১৩ নভেম্বর ২০২৬, জরুরি শারীরিক অসুস্থতার কারণে মেক্সিকান মাদক সম্রাট মিগুয়েল অ্যাঞ্জেল ফেলিক্স গ্যালার্দো—যিনি ‘দ্য বস অব বসেস’ নামে পরিচিত—এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ছবি: এএফপি

মার্কিন কারাগারে নিয়মিত কোরআন ও বাইবেল পড়ছেন মাদুরো

মার্কিন সামরিক অভিযানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে যুক্তরাষ্ট্রের জেলে বন্দী হওয়ার পর এক বছর কাটতে না কাটতেই ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর জীবনে এসেছে বড় ধরনের পরিবর্তন। যুক্তরাষ্ট্রের এক নম্বর শত্রু থেকে দেশটিকে তাদের একপ্রকার ‘সংরক্ষিত অঞ্চলে’ রূপান্তর করার পর ৬৩

‘সে একটা অলক্ষুণে, ব্রাজিলে ট্রাম্পের টাকা লস করাল, যুক্তরাষ্ট্রে গেল ট্রাম্পও নির্বাচনে হারল’

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির শোচনীয় পরাজয় হয়েছে। কংগ্রেসের দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল। এর জন্য নিজ দেশে নির্বাচনে পরাজিত প্রতিপক্ষ ফ্ল্যাভিও বলসোনারোকে দায়ী করে বিদ্রূপ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা।

জনপ্রিয় টার্গেট

চীনে চিপ রপ্তানিতে মার্কিন অনুমোদন, সুবিধা পেয়েছে নিষিদ্ধ প্রতিষ্ঠানও

ক্ষমতায় এসেই বিক্ষোভের মুখে কলম্বিয়ায় প্রেসিডেন্ট, পুলিশের সঙ্গে সংঘর্ষ

প্রকাশ: ০২:৫৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬