ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

গ্রামীণ ব্যাংকের চল্লিশা শাখার ব্যবস্থাপক শাহজাহান আলী জানান, শুক্রবার রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের মূল ফটক ও সাইনবোর্ডের আশপাশে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি টের পেয়ে নিরাপত্তাকর্মী চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে সাইনবোর্ড ও দেয়াল সামান্য ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

এর আগে গত বুধবার গভীর রাতেও একই শাখার সামনে থেকে সাদা স্কচটেপে মোড়ানো দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ।

পরপর এমন ঘটনার পরও কেন থানায় লিখিত অভিযোগ করা হয়নি, জানতে চাইলে শাখা ব্যবস্থাপক শাহজাহান আলী বলেন, আগের ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে তাঁরা অভিযোগ না করার নির্দেশ দিয়েছিলেন। গত রাতের অগ্নিকাণ্ডের বিষয়টিও পুলিশকে মুঠোফোনে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, গ্রামীণ ব্যাংকের ওই শাখায় আগুন দেওয়ার বিষয়টি ব্যবস্থাপক মুঠোফোনে পুলিশকে জানিয়েছেন। তবে ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার

নেত্রকোনার বিভিন্ন উপজেলায় নাশকতা, সন্ত্রাসবিরোধী আইন এবং বিশেষ ক্ষমতা আইনে করা পৃথক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার সাতটি থানায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

নেত্রকোনায় নানা আয়োজনে হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

নন্দিত কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ। প্রিয় লেখকের জন্মদিন উপলক্ষে তাঁর পৈতৃক এলাকা নেত্রকোনার কেন্দুয়া এবং জেলা শহরে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আনন্দ শোভাযাত্রায় হলুদ পাঞ্জাবি পরে হিমু ও নীল শাড়ি পরে রুপা সেজে অংশ নেন বিভিন্ন বয়সী ভক্তরা।

নেত্রকোনায় বিএনপির কার্যালয়ে আগুন, সাবেক এমপিসহ ২৪১ আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

নেত্রকোনার খালিয়াজুরীতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন দেওয়া, সড়কে টায়ার জ্বালিয়ে মিছিল ও অবরোধের অভিযোগে সাবেক সংসদ সদস্য (এমপি) সাজ্জাদুল হাসানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৪১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন

প্রকাশ: ১২:২৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬