ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের দাওয়াত খেয়ে হাসপাতালে নবদম্পতিসহ অর্ধশতাধিক, মৃত্যু ১

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

গতকাল শুক্রবার উপজেলার দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত কিরণ মিয়া বড়কান্দা গ্রামের ইউসুফ আলী মাস্টারের ছেলে। পেশায় তিনি ছিলেন পল্লিচিকিৎসক। অসুস্থ হওয়ার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার বিকেলে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বড়কান্দা গ্রামের আরজু মিয়ার মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে প্রায় ৩০০ অতিথির খাবারের আয়োজন করা হয়। প্রথমে কনেপক্ষের অতিথিদের এবং পরে বিকেলে বরপক্ষের অতিথিদের খাবার পরিবেশন করা হয়। খাবার খাওয়ার পরপরই অনেকের পেটব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়। একে একে অসুস্থ হয়ে পড়েন দুই পক্ষের অতিথিরা।

পরে অসুস্থ ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ও ভাগলপুরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া কয়েকজন নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

বিয়ের কনে তাসমিতা বেগম (১৯) জানান, বিয়ের অনুষ্ঠানে দুই পক্ষের অনেক অতিথি খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর স্বামী শেখ স্বাধীন এবং তিনিও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতালে চিকিৎসাধীন সিংপুর গ্রামের সেলিম মিয়া বলেন, বিয়ের অনুষ্ঠানে গরুর মাংস ঠিকমতো রান্না করা হয়নি বলে আমার ধারণা। ওই খাবার খেয়েই আমি ও আমার পরিবারের চারজন অসুস্থ হয়েছি।

একই গ্রামের রুবেল মিয়া বলেন, বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ব্যক্তিদের শারীরিক অবস্থার অবনতি হলে রাত একে একে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। যাঁদের অবস্থা বেশি খারাপ, তাঁদের ভাগলপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর ধারণা, অসুস্থ মানুষের সংখ্যা ৬০ ছাড়িয়েছে।

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক পরমা দাস বলেন, বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ হয়ে এ পর্যন্ত ২২ জন নারী ও ১৮ জন পুরুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। সময়ের সঙ্গে রোগীর সংখ্যা বাড়ছে। এ ছাড়া অনেকে অন্য হাসপাতালেও চিকিৎসা নিচ্ছেন বলে তাঁরা জানতে পেরেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সজীব ঘোষ বলেন, অসুস্থ ব্যক্তিদের নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে। যাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যাসংকট থাকায় রোগীদের হাসপাতালের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

সংঘর্ষ-খুন ও চুরি-ছিনতাই ঠেকাতে কিশোরগঞ্জ শহরজুড়ে ২৫০ এআই ক্যামেরা

কোথাও পার্ক করে রাখা মোটরসাইকেল মুহূর্তেই উধাও, কোথাও ব্যস্ত সড়কে ছিনতাই। আবার পাড়া-মহল্লায় কিশোর গ্যাংয়ের সংঘবদ্ধ মহড়া। তুচ্ছ বিরোধকে কেন্দ্র করে ঘটছে মারামারি, সংঘর্ষ, এমনকি প্রাণহানির ঘটনাও। এ পরিস্থিতি বদলাতে কিশোরগঞ্জ শহরজুড়ে স্থাপন করা হচ্ছে ২৫০টি সিসিটিভি ক্যামেরা।

টেস্ট পরীক্ষায় ফল খারাপের আশঙ্কায় ভৈরবে স্কুলছাত্রীর আত্মহত্যা

কিশোরগঞ্জের ভৈরবে এসএসসির নির্বাচনী পরীক্ষায় খারাপ ফলের আশঙ্কায় অবনী (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের দড়িচন্ডিবের এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জনপ্রিয় টার্গেট

মোহাম্মদপুরে ধর্ষণের অভিযোগে কথিত পীর গ্রেপ্তার

বিয়ের দাওয়াত খেয়ে হাসপাতালে নবদম্পতিসহ অর্ধশতাধিক, মৃত্যু ১

প্রকাশ: ১২:১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬