আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাসান আলী উপজেলার চাঁদপুর গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে। তিনি রায়পুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য (মেম্বার)।
পুলিশ জানায়, বিভিন্ন মামলার আসামি মো. হাসান আলী তাঁর নিজ বাড়ি রায়পুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। হাসানের বিরুদ্ধে রাজনৈতিকসহ বিভিন্ন অভিযোগে মোট চারটি মামলা রয়েছে।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, ইউপি সদস্য মো. হাসান আলীর বিরুদ্ধে অস্ত্র আইনে দুইটি এবং বিস্ফোরক আইনে দুইটি মোট চারটি মামলা রয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

দৈনিক টার্গেট 























