ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাড়োয়ারিদের বিপুল সম্পদের রহস্য কী—উদ্যোক্তার মত ঘিরে বিতর্ক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ২০ বার পঠিত হয়েছে

এক্সে দেওয়া পোস্টে প্রেম সোনি বলেন, বর্তমানে ৫০ কোটি রুপির সম্পদের মালিক কোনো মাড়োয়ারি ব্যবসায়ী পরিবারের ইতিহাস ৩০ বছর পেছনে ফিরে দেখলে পাওয়া যাবে একজন বাবা বা দাদাকে, যিনি ধুলোমাখা গুদামে মেঝেতে ঘুমাতেন, প্রতিদিন ১৬ ঘণ্টা কাজ করতেন এবং ডেস্কে বসেই ঠান্ডা রুটি খেতেন। সপ্তাহান্তের ছুটি কিংবা অবকাশযাপন কী, তা-ও হয়তো ২৫ বছর জানতেন না তিনি।

সোনির মতে, ওই ব্যক্তি নিজের কষ্ট সহ্য করেছেন, অর্থ সঞ্চয় করেছেন এবং পরিবারের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আর্থিক স্বাধীনতা নিশ্চিত করেছেন। তাঁর দুই দশকের পরিশ্রমের কারণে আজ ২৩ বছর বয়সী নাতিকে চাকরির জন্য জীবনবৃত্তান্ত তৈরি করতে হচ্ছে না।

অন্যদিকে, ভারতের মধ্যবিত্ত পরিবারগুলোর উদাহরণ টেনে সোনি বলেন, অনেক দাদা ঝুঁকি নিতে চাননি, বাবারা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাকরি করেছেন, সাপ্তাহিক ছুটি উপভোগ করেছেন এবং সঞ্চয়ের অর্থ সাত শতাংশ সুদে স্থায়ী আমানতে রেখেছেন। ফলে উল্লেখযোগ্য সম্পদ গড়ে ওঠেনি।

সোনির ভাষ্য, বর্তমানে ২৪ বছর বয়সী অনেক তরুণের পারিবারিক সম্পদ নেই, মাসে ৫০ হাজার রুপি বেতন পান, অথচ তাঁরা সপ্তাহে পাঁচ দিন কাজ, আট ঘণ্টা ঘুম ও মানসিক স্বাস্থ্যের জন্য ছুটি চান।

তাঁর বক্তব্য, সম্পদ গড়তে কোনো না কোনো প্রজন্মকে মূল্য দিতে হয়। প্রতিটি প্রজন্ম যদি শুধু ভোগ করতে চায়, তাহলে পরবর্তী প্রজন্মকেও সংগ্রাম করতে হবে।

স্কুলের গণ্ডি না পেরোনো কারখানার শ্রমিকই হলেন চীনের সবচেয়ে ধনী নারী

স্কুলের গণ্ডি পেরোনোর আগেই পড়াশোনায় ইতি টেনেছিলেন। মাত্র ১ ডলার ২০ সেন্টের সমান মজুরিতে কাজ করেছেন ঘড়ির কাচ তৈরির কারখানায়। সেই শ্রমিকই আজ চীনের সবচেয়ে ধনী নারী। তিনি ঝৌ ছুনফেই। প্রযুক্তি প্রতিষ্ঠান লেন্স টেকনোলজির প্রতিষ্ঠাতা এই নারীর সম্পদের পরিমাণ এখন ১২৭ বিলিয়ন ইউয়ান, যা প্রায় ১৯ বিলিয়ন

বিআইএন বাধ্যতামূলক: ক্ষুদ্র উদ্যোক্তার ব্যাংকিং আটকে শর্তের জালে

ব্যবসার ব্যাংক হিসাব খোলা ও ব্যবসা সম্প্রসারণে ঋণ নিতে এখন বাধ্যতামূলকভাবে ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) দেখাতে হচ্ছে। চলতি অর্থবছর থেকে কার্যকর হওয়া এ শর্তে সবচেয়ে বেশি চাপে পড়েছেন কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) উদ্যোক্তারা।

জনপ্রিয় টার্গেট

সুপ্রিম কোর্টের ওয়েবসাইট: সাড়ে পাঁচ বছরে বাংলায় অনুবাদ মাত্র ৩৫ রায়

মাড়োয়ারিদের বিপুল সম্পদের রহস্য কী—উদ্যোক্তার মত ঘিরে বিতর্ক

প্রকাশ: ১২:০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬