ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার চাটমোহর: বিনা হালের রসুনে স্বপ্ন চলনবিলের কৃষকদের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:১৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ২১ বার পঠিত হয়েছে

• চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রসুন চাষের আশা।

পাবনার চাটমোহর: বিনা হালের রসুনে স্বপ্ন চলনবিলের কৃষকদের

চাটমোহরের চলনবিল এলাকায় বিনা হালে রসুন রোপণে ব্যস্ত কৃষিশ্রমিকেরা। ছবিটি গত সোমবার ছাইকোলা ইউনিয়নের ছাইকোলা বিল থেকে তোলা। আজকের পত্রিকা

পাবনার চাটমোহর উপজেলার চলনবিল এলাকায় বিনা হালে ‘সাদা সোনা’খ্যাত রসুন চাষের ধুম পড়েছে। দেশে উৎপাদিত রসুনের দুই-তৃতীয়াংশই চাষ হয় চলনবিলের পলিপড়া জমিতে। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রসুন চাষের আশা কৃষি বিভাগের।

চলনবিল অধ্যুষিত ছাইকোলা, হরিপুর, ডিবিগ্রাম, মূলগ্রাম ও পার্শডাঙ্গা ইউনিয়ন ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠ রসুনের চাষ হচ্ছে। বাড়ির নারী সদস্যরা বীজ রসুনের কোয়া ছাড়িয়ে রোপণের উপযোগী করে তুলছেন। পরে পুরুষ সদস্যদের সঙ্গে সমানতালে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাদামাটিতে রসুনের কোয়া বিছিয়ে রাখছেন তাঁরা। বিনা হালে চাষের এ পদ্ধতিতে কাদামাটিতে রসুনের কোয়া রোপণ করে আর্দ্রতা সংরক্ষণ ও রোদ থেকে বাঁচাতে ছড়িয়ে দেওয়া হয় ধানের খড় কিংবা কচুরিপানা। রসুনগাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে খড় ও পানা পচে জমিতে জৈব সার তৈরি করছে। এতে মাটির স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে খড় ও কচুরিপানার মালচিং পদ্ধতি।

বিনা হালে রসুন চাষের বিষয়ে ছাইকোলা ইউনিয়নের কৃষক আব্দুল কাদের জানান, মূলত বিনা হালে রসুন চাষ সময় বাঁচানোর তাগিদেই করা হয়। এতে করে চাষ ও শ্রমিকের খরচও অনেক কম লাগে।

ডিবিগ্রাম ইউনিয়নের কৃষক মিকাইল হোসেন জানান, এ বছর তিনি ৫ বিঘা জমিতে রসুন চাষ করেছেন। তাঁর জমিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারী ও পুরুষ শ্রমিক কাজ করছেন। পুরুষ শ্রমিক ৭০০ টাকা ও নারী শ্রমিক ৫০০ টাকা মজুরিতে কাজ করছেন। মিকাইল হোসেন আরও বলেন, ‘আশা করছি, সপ্তাহখানেকের মধ্যে বিনা হালে রসুন আবাদ শেষ করতে পারব। ফলন ও দাম ভালো পাব।’

মূলগ্রাম ইউনিয়নের কৃষক মিনারুল ইসলাম জানান, এ বছর তিনি ৭ বিঘা জমিতে বিনা হালে রসুনের আবাদ করেছেন। বিগত বছরগুলোতে ভালো ফলন ও দাম পাওয়ায় এ বছর তিনি ২ বিঘা বেশি জমিতে বিনা হালে রসুনের আবাদ করেছেন। ভালো দাম পেলে সামনের বছরগুলোতে আরও বেশি জমিতে বিনা হালে রসুনের আবাদ করবেন।

এ বিষয়ে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ জানান, বিগত বছরগুলোতে ভালো ফলন ও দাম পাওয়ায় দিন দিন রসুন চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে অন্তত ৫০ হেক্টর বেশি জমিতে বিনা হালে রসুন চাষ হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ বলেন, চলতি মৌসুমে উপজেলায় ৪ হাজার ৭০০ হেক্টর জমিতে রসুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় পেঁয়াজ-রসুন সংরক্ষণাগার স্থাপন করায় কৃষকেরা বেশি লাভবান হচ্ছেন।

কুন্তলা ঘোষ আরও বলেন, ‘রসুনসহ অন্যান্য রবি শস্য চাষ যাতে ব্যাহত না হয়, সে জন্য সার সরবরাহ ও মাঠপর্যায়ে নিবিড়ভাবে পরামর্শসেবা দিয়ে আসছে কৃষি বিভাগ। আমরা আশাবাদী, রবিশস্য চাষে কৃষকেরা কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন

প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে মিলল ৭৭টি ককটেল

পাবনার সাঁথিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে ৭৭টি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে এসআরবি। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

চলনবিলে বিনা হালে রসুন চাষের ধুম, লক্ষ্যমাত্রা ছাড়ানোর আশা

বিনা হালে রসুন চাষের এ পদ্ধতিতে কাদামাটির ওপর রসুনের কোয়া রোপণ করা হয়। পরে জমির আর্দ্রতা ধরে রাখা এবং সরাসরি রোদ থেকে রসুনের কোয়া রক্ষায় ওপরের স্তরে ছড়িয়ে দেওয়া হয় ধানের খড় কিংবা কচুরিপানা। রসুনগাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে খড় ও কচুরিপানা পচে জমিতে জৈব পদার্থের জোগান দেয়।

জনপ্রিয় টার্গেট

সুপ্রিম কোর্টের ওয়েবসাইট: সাড়ে পাঁচ বছরে বাংলায় অনুবাদ মাত্র ৩৫ রায়

পাবনার চাটমোহর: বিনা হালের রসুনে স্বপ্ন চলনবিলের কৃষকদের

প্রকাশ: ০১:১৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬