১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে জমি জরিপে ঘুষ-বাণিজ্য, কাজ অসমাপ্ত রেখেই চলে গেছেন সার্ভেয়াররা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২১ বার পঠিত হয়েছে

উপজেলা সেটেলমেন্ট অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চন্দহর ইউনিয়নের ফতেহপুর মৌজা এবং সিংগাইর উপজেলার বিনোদপুর বড়খণ্ড মৌজায় বিডিএসের মাধ্যমে জমি জরিপ ও রেকর্ড তৈরির কাজ চলছে। জমির সঠিক পরিমাপ, মালিকানা নির্ধারণ ও নির্ভুল রেকর্ড তৈরির উদ্দেশ্যে এ কার্যক্রম পরিচালিত হলেও মাঠপর্যায়ে অনিয়মে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

বার্তা গ্রামের মো. সিরাজ অভিযোগ করেন, তাঁর বাবা ও চাচাদের নামে আড়াই বিঘা জমি রয়েছে। এসব জমি রেকর্ডভুক্ত করতে দায়িত্বপ্রাপ্ত সার্ভেয়ার প্রতি শতাংশের জন্য ৩০ হাজার টাকা দাবি করেন।

সিরাজ বলেন, ‘জমির দামই যেখানে প্রতি শতাংশ ৩০ হাজার টাকা, সেখানে সার্ভেয়ারদের ৩০ হাজার টাকা করে দিলে জমি রাখব কীভাবে?’ টাকা দিতে না পারায় বিভিন্ন কারণ দেখিয়ে তাঁর জমি রেকর্ডভুক্ত করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

একই গ্রামের হাবিবুর রহমান বলেন, তাঁর ১০ শতাংশ জমি রেকর্ডভুক্ত করতে ৯ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে জমি রেকর্ড করা হবে না বলেও জানানো হয়। পরে ৯ হাজার টাকা দিয়ে নিজের জমি রেকর্ডভুক্ত করেন তিনি।

হাবিবুর রহমানের ভাষ্য, একই দাগে তাঁর ভাবির ১০ শতাংশ জমি রেকর্ডভুক্ত করতে এক দালালের মাধ্যমে ৩০ হাজার টাকা দাবি করা হয়। দাবিকৃত টাকা দিতে না পারায় তাঁর ভাবির জমি রেকর্ডভুক্ত হয়নি।

ফতেহপুর গ্রামের রুহুল আমিন অভিযোগ করেন, জমির দলিল ও দখল তাঁর নামে থাকলেও প্রায় ছয় শতাংশ জমি পাশের আরেক ব্যক্তির নামে রেকর্ড করা হয়েছে। টাকার বিনিময়ে এ কাজ করা হয়েছে বলে তাঁর দাবি। রেকর্ড সংশোধনের জন্য বিভিন্ন অফিস-আদালতে সংশ্লিষ্টদের খুঁজছেন তিনি। তবে সার্ভেয়াররা ইতিমধ্যে এলাকা ছেড়ে চলে গেছেন।

স্থানীয় লতিফ নামের এক ব্যক্তি অভিযোগ করেন, জমির জরিপ ও রেকর্ডের কাজ করাতে সংশ্লিষ্টদের হাজার হাজার টাকা দিতে হচ্ছে। টাকা দিতে পারলে জমি রেকর্ডে অন্তর্ভুক্ত করা হচ্ছে, আর টাকা দিতে না পারলে প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও জমি রেকর্ডভুক্ত হচ্ছে না। অর্থের বিনিময়ে অন্যের জমি আরেকজনের নামে রেকর্ড করার অভিযোগও রয়েছে বলে জানান তিনি।

পলি নামের এক জমির মালিকও জরিপের কাজে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য, এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। জরিপের কাজ শেষ না করেই সার্ভেয়াররা এলাকা ছেড়ে যাওয়ায় যেসব জমির জরিপ ও রেকর্ডের কাজ অসমাপ্ত রয়েছে, সেসব জমির মালিক অনিশ্চয়তায় পড়েছেন।

অভিযোগের বিষয়ে সার্ভেয়ার আলাউদ্দিন বলেন, তাঁদের কাজ আপাতত শেষ হয়েছে। কয়েক মাস পর আবার জরিপের কাজ শুরু হবে। মাঠপর্যায়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, তাঁরা কোনো টাকা নেননি।

সিংগাইর উপজেলা সেটেলমেন্ট কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, জরিপের মাঠপর্যায়ের কাজে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ সম্পর্কে তিনি অবগত নন। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুন্নাহার পপি বলেন, ‘জমি জরিপের কাজে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জরিপে ভুলের কারণে কারও জমি অন্যের নামে রেকর্ড হয়ে থাকলে সংশ্লিষ্ট বিধান অনুযায়ী তা সংশোধনের সুযোগ রয়েছে।’

মুক্তিপণ দিয়েও সন্ধান মেলেনি অপহৃত কলেজছাত্র রিদয়ানের

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তাড়াইল গ্রামের কলেজছাত্র রিদয়ান আনসারীকে (২৫) অপহরণের সাত দিন পেরিয়ে গেলেও তাঁর সন্ধান মেলেনি। অপহরণকারীদের দাবির মুখে ৪০ হাজার টাকা মুক্তিপণ দিয়েও ছেলেকে ফিরে পাননি স্বজনেরা। সন্তানের অপেক্ষায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের।

মানিকগঞ্জে বাসমালিককে পিটিয়ে আহত, লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে নীলাচল পরিবহনের মালিক আরিফুল ইসলাম ও তাঁর ভাগনে আল-আমিনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ সময় নীলাচল পরিবহনের মালিকের পকেট থেকে ১ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

ঘিওরে গুদামে আগুন, পাট-সরিষা-তিল পুড়ে ছাই

মানিকগঞ্জের ঘিওর বাজারে অগ্নিকাণ্ডে পাট, সরিষা, তিলসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আজ শুক্রবার ভোর ৪টার দিকে বাজারের দুর্গামন্দিরসংলগ্ন একটি গুদামে এই অগ্নিকাণ্ড হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

জনপ্রিয় টার্গেট

সিংগাইরে জমি জরিপে ঘুষ-বাণিজ্য, কাজ অসমাপ্ত রেখেই চলে গেছেন সার্ভেয়াররা

প্রকাশ: ১২:০০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬