০৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন শ্রমিকেরা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:২০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

এদিকে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজও মোতায়েন রয়েছে। এর মধ্যে ১২ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন এসআরবি রয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন। তিনি জানান, শিল্পাঞ্চল গাজীপুরে চলমান শ্রমিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবির ১২ প্লাটুন, আনসারের ৫ প্লাটুন এবং এসআরবির ৮ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।

আরিফ হোসাঈন আরও জানান, আন্দোলনের নামে যাতে রাষ্ট্রীয় সম্পদ, মানুষের জানমালের কোনো ক্ষতি না হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। ইতিমধ্যে বিজিবি সদস্যরা মাঠে অবস্থান নিয়েছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন।

উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের বিরুদ্ধে পুলিশ বক্স, পুলিশের গাড়ি ও কারখানার গুদামে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। কয়েক দফায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হন। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

শ্রমিক বিক্ষোভের কারণে অনেক কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। এ ছাড়া আন্দোলন চলাকালে মুঠোফোনে ভিডিও ধারণের সময় মারধরের শিকার হয়ে তৌফিক নামের এক শ্রমিকের মৃত্যু হয়।

নিহত শ্রমিক তৌফিকের পরিবারের পাশে থাকার আশ্বাস গার্মেন্টস কর্তৃপক্ষের

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে মারধরের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া লায়লা স্টাইলস লিমিটেডের শ্রমিক তৌফিক শেখের পরিবারকে স্বচ্ছল করার আশ্বাস দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। আইন অনুযায়ী তাঁর সব দেনাপাওনা দ্রুত পরিশোধের কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

সাউন্ড গ্রেনেড ছুড়ে গাজীপুরে নিহত পোশাকশ্রমিকের গায়েবানা জানাজা পণ্ড করল পুলিশ

গাজীপুর মহানগরীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা ‘যুবশক্তি’ আয়োজিত আন্দোলনরত অবস্থায় নিহত পোশাক শ্রমিক তৌফিক শেখের গায়েবানা জানাজা সাউন্ড গ্রেনেড ও ধাওয়া দিয়ে পণ্ড করে দিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুর ১টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে…

গাজীপুরে পোশাকশ্রমিকের মৃত্যু: বিক্ষোভে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পুলিশের

গাজীপুরে তৌফিক নামের এক শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন পোশাকশ্রমিকেরা। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর-বাংলাবাজার সড়কের বাংলাবাজার এলাকায় এ্যাপিলিয়ন গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। প্রথমে লায়লা স্টাইলস লিমিটেড কারখানার শ্রমিকেরা মিছিল বের করেন।

জনপ্রিয় টার্গেট

প্রধানমন্ত্রী মোংলা বন্দরের আধুনিকায়নে ৪০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আজ

গাজীপুরে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন শ্রমিকেরা

প্রকাশ: ০৯:২০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬