ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, চালক নিহত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৩৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার আমানগন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরঞ্জন কুমার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত লিটন মিয়া চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মিয়াবাজার থেকে দুই যাত্রী নিয়ে চৌদ্দগ্রামের দিকে যাচ্ছিলেন লিটন মিয়া। পথে আমানগন্ডা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি চট্টগ্রামমুখী কাভার্ড ভ্যান তাঁর অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই লিটন মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত হন দুই যাত্রী।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবুল হাশেম বলেন, সিএনজিচালককে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়েছে। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লায় পাঠানো হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত চালকের মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, দুই ব্যক্তির ১০ বছর করে কারাদণ্ড

কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তারের ঘটনায় করা মাদক মামলায় দুই আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাঁদের আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মেয়েকে নিজের কাছে রাখা নিয়ে বিরোধ, সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

বিচ্ছেদ হলেও আট বছরের মেয়েকে কার কাছে রাখবেন, তা নিয়ে বিরোধ চলছিল সাবেক স্বামী-স্ত্রীর। মেয়েকে নিজের কাছে পেতে চেয়েছিলেন বাবা, অন্যদিকে মেয়েকে ছাড়তে নারাজ ছিলেন মা। এ নিয়ে চলমান বিরোধের জেরে শেষ পর্যন্ত মাকে প্রাণ দিতে হলো। কুমিল্লার মুরাদনগরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন সুখিয়া বেগম (৪২)।

বিরিয়ানি-তেহারি-কাচ্চিতে গোলাপজল-কেওড়াজলের ব্যবহার, জরিমানা অর্ধলাখ

কুমিল্লা নগরীর রামঘাটলা এলাকায় নিষিদ্ধ উপাদান ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জনপ্রিয় টার্গেট

নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরা ছাড়া কি অন্য দোয়া পড়া যাবে

কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, চালক নিহত

প্রকাশ: ০৪:৩৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬