ঢাকা ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১ ডিসেম্বর থেকে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে অভিযান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৩৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন যানবাহনে অননুমোদিতভাবে হুটার, উচ্চ শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সংযোজন ও ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহারে শব্দদূষণ বাড়ছে, জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং সড়কে স্বাভাবিক যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে।

এ ছাড়া অতিরিক্ত শব্দের কারণে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ অবস্থায় ১ ডিসেম্বরের আগেই সংশ্লিষ্ট সব যানবাহন থেকে অননুমোদিত এসব সরঞ্জাম অপসারণের অনুরোধ জানিয়েছে ডিএমপি। নির্ধারিত সময়ের পর কোনো যানবাহনে এসব সরঞ্জাম সংযোজিত বা ব্যবহৃত অবস্থায় পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানীর সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বার্থ সংরক্ষণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে নাগরিক, যানবাহনের মালিক ও চালকদের সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

ব্যাড টাচ অর গুড টাচ, আমার তো ব্যথা লাগছে ভাই: পরীমণি

পরীমনি বলেন, আদালতে প্রায় ছয় বছর ধরে যাওয়া-আসা করছি। এই সময়ে ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর ও মূলধারার সাংবাদিকদের সঙ্গে তার নিয়মিত দেখা হয়েছে। কখনো কারও সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা ঘটেনি।

রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় চেকারের মৃত্যু

তানজিল পরিবহনের সুপারভাইজার আতর আলী জানান, জসীমউদ্দীন সড়কে তানজিল বাসের যাত্রী চেক করতেন হাসান। সকালে একটি বাস সিগনাল দিয়ে দাঁড় করাচ্ছিলেন তিনি। এ সময় ওই বাসই তাঁকে ধাক্কা দেয়। এতে হাসান মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।

পরীমণির মাদক মামলা: অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর

২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র‍্যাব। পরে তাঁকে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ৩১ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালত পরীমণির জামিন মঞ্জুর করেন।

জনপ্রিয় টার্গেট

সুন্দরবনে ১০টি একনলা বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার

১ ডিসেম্বর থেকে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে অভিযান

প্রকাশ: ০৪:৩৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬