টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

শনিবার রাতে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২২ অক্টোবর নিপীড়নের শিকার শিশুটি ঘটনার ব্যাপারে আদালতে জবানবন্দি দিয়েছে। এ ছাড়া পুলিশের তদন্তে নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

ওসি আরিফুর রহমান আরও বলেন, মাদ্রাসায় হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনায় পৃথক মামলার আসামি শিশুটির বাবাকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

মাদ্রাসার ভেতরে নিজের কন্যা সন্তানের নিপীড়নের ঘটনায় বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এ ছাড়া মাদ্রাসা ভাঙচুর ও শিক্ষককে মারধরের ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ আলাদা দুটি মামলা দায়ের করেছে।

তবে মাদ্রাসা শিক্ষককে মারধরের ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেন শিশুটির বাবা শাহজালাল রুমি। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে গণমাধ্যমকর্মীদের নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের পাশাপাশি মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

নিজের বিরুদ্ধে মাদ্রাসায় ভাঙচুর ও ১৭ লাখ টাকা লুটের অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলনে রুমি বলেন, ‘আমি কোথায় ১৭ লাখ টাকা নিয়ে গেছি, সেটি সিসিটিভি ফুটেজ দেখে যাচাই করা হোক। মাদ্রাসায় এত টাকা কীভাবে রাখা হয়, সেই বিষয়টিও পরিষ্কার হওয়া দরকার। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত হোক।’

শাহজালাল রুমি আরও বলেন, ‘ঘটনার বিষয়ে আমি তিন দিন আগেই অধ্যক্ষকে অভিযোগ জানিয়েছিলাম। কিন্তু তিনি বারবার বলেছেন, তিনি কিছু জানেন না। আমি তার কক্ষের বাইরে দীর্ঘ সময় অপেক্ষা করেছি। পরে তার সঙ্গে কথা বলতে গেলে এমন আচরণ করেছেন, যেন তিনি আমার সঙ্গে দেখা করতেই চান না।’

শিশুটির বাবা বলেন, ‘আমি আমার সন্তানের বিচার চাইতে মাদ্রাসায় গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দাবি করছে, আমি নাকি মব সৃষ্টি করেছি এবং ফ্ল্যাট দখল করতে গিয়েছি। আমি কেন মব সৃষ্টি করব? আমি তো একজন বাবা হিসেবে আমার সন্তানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার চাইতে গিয়েছিলাম।’

গাজীপুরে যানজট নিরসনে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনার দাবি

প্রবন্ধে শিল্পবর্জ্য ও অপরিকল্পিত কলকারখানার কারণে গাজীপুরে পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করা হয়। কারখানার শৃঙ্খলার পাশাপাশি সুষ্ঠু বর্জ্যব্যবস্থাপনা গড়ে তুলে গাজীপুরের পরিবেশ রক্ষা করার কথা বলা হয়।

ভাড়া বাসায় মিলল ১২০ ইয়াবা, পুলিশ কনস্টেবলসহ আটক ৩

গাজীপুরের শ্রীপুরে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পুলিশ কনস্টেবল ও দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার কেওয়া বাজারের পাশের একটি বাড়ি থেকে স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

গাজীপুরে মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় প্রাণ গেল বাবা-ছেলের

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাতপরিচয় একটি গাড়ির চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে টঙ্গী পূর্ব থানার গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শেরপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কৈবর্তপাড়া এলাকার তপন চন্দ্র দাস (৫০) ও তাঁর ছেলে লিখন চন্দ্র দাস (২০)।

জনপ্রিয় টার্গেট

নিখোঁজের একদিন পর উদ্ধার, চিকিৎসাধীন প্রাণ গেল মাদ্রাসাশিক্ষকের

টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ

প্রকাশ: ১২:৪৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬