পাবনায় ধর্ষকের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর লুট, তুলে নেওয়া হচ্ছে মাটি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

গত ১৮ সেপ্টেম্বর বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত এ কাজ চলছে।

আজ শনিবার দুপুরে বাড়িটিতে গিয়ে দেখা যায়, দোতলা বাড়িটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। সেখানে একটি বাড়ি ছিল, সেটি বোঝার কোনো উপায় নেই। বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মাটির নিচে ফাউন্ডেশনের রড পর্যন্ত কেটে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া ইট ও বালু গাড়িতে করে অন্যত্র নিয়ে বিক্রি করা হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

বাড়িটির মাটি কেটে নিয়ে যাওয়া শ্রমিক সলিম প্রামাণিক বেলন, ‘মোস্তফা যে পাপ করেছে, তার শাস্তি হিসেবে তাঁর বাড়িটি আমরা রাখিনি। এখন তাঁর বাড়ির মাটি নিয়ে গিয়ে আমরা রাস্তায় দিচ্ছি, বাড়ির প্রয়োজনে কাজে লাগাচ্ছি। আমরা এখানে পুকুর তৈরি করব।’

বাড়ি ভাঙার কাজে অংশ নেওয়া আতাইকুলার মাধপুর এলাকার রুবেল হাসান বলেন, ধর্ষক ও খুনি মোস্তফার বাড়ির কোনো চিহ্ন রাখা হবে না। ইট তো দূরের কথা, একটা বালিও এখানে রাখা হবে না। এখানে পুকুর হয়ে যাবে। নিদর্শন হিসেবে রাখা হবে—ধর্ষকের পরিণতি কী হয়, সেটি বোঝানোর জন্য।

এদিকে বাড়ি ভাঙার কাজ শেষ পর্যায়ে পৌঁছালেও মামলার তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিল না করায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন শিশুটির স্বজনেরা।

শিশুটির দাদা বলেন, এখনো চার্জশিট দেওয়া হয়নি। এত দিনে চার্জশিট দিয়ে দেওয়া দরকার ছিল। এতে প্রশাসনের গাফিলতি আছে বলে মনে হচ্ছে। তিনি দ্রুত তদন্ত শেষ করে মামলার পরবর্তী আইনি কার্যক্রম এগিয়ে নেওয়ার দাবি জানান।

শিশুটির আরেক স্বজন বলেন, দোতলা বাড়ি একে একে ভাঙা হচ্ছে, কাজ শেষ হয়ে গেছে। বাড়ির কোনো চিহ্ন পর্যন্ত নেই। অথচ এখনো মামলার কাগজপত্রের কাজ শেষ হয়নি বলে শুনছি। এতদিনে তো বিচার শুরু হওয়ার কথা। সবার কাছে আমাদের একটাই দাবি—একটি শিশুর ধর্ষণের ঘটনা যেন টাকার কাছে বিক্রি হয়ে না যায়। পুলিশ প্রশাসনকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

এ বিষয়ে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘মামলার অগ্রগতি হচ্ছে। ফরেনসিক রিপোর্ট হাসপাতালে চলে আসছে শুনেছি। দ্রুতই আমরা চার্জশিট দিয়ে দেব। শিশু ধর্ষণ-হত্যা মামলায় কোনো গাফিলতি করার সুযোগ নেই।’

প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর বাড়ি থেকে নিখোঁজ হয় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সাত দিন পর ১৬ সেপ্টেম্বর সকালে কুলোনিয়া গ্রামের বাড়ির পাশের ডোবা থেকে বস্তাবন্দী অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

ছাত্রীকে ধর্ষণচেষ্টার খবরে মাদ্রাসায় ভাঙচুর-আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

পাবনা সদর উপজেলার একটি মহিলা মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ লোকজন মাদ্রাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পুলিশ অভিযোগ এবং ভাঙচুরের ঘটনা তদন্ত করছে।

পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

পাবনা সদর উপজেলার জালালপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নয়ন মিয়া (২০) এবং সেলিম মাহমুদ (৪০) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ

পাবনার চাটমোহরে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ সার জব্দ করেছে চাটমোহর উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বৃ-রায়নগর গ্রামে মহসীন আলীর বাড়িতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ। এ সময় অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ করা হয়।

জনপ্রিয় টার্গেট

নিখোঁজের একদিন পর উদ্ধার, চিকিৎসাধীন প্রাণ গেল মাদ্রাসাশিক্ষকের

পাবনায় ধর্ষকের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর লুট, তুলে নেওয়া হচ্ছে মাটি

প্রকাশ: ১২:০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬