নারায়ণগঞ্জে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:২২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ১৭৮ বার পঠিত হয়েছে

নারায়ণগঞ্জ জেলায় মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির আসন্ন কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৬ মে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে জেলার আওতাধীন সকল কমিটির প্রতিনিধিদের নিয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য আলমগীর কবির। তিনি তার বক্তব্যে সম্মেলন সফল করতে ঐক্য, শৃঙ্খলা এবং সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ ধরনের আধ্যাত্মিক ও সংগঠনিক কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বয়কারী সৈয়দ সাইফুদ্দিন ইউনুস মিলন মাস্টার, মেজবাবুর রহমান রাব্বানী, শাহাজউদ্দিন ভান্ডার এবং হোসেন আলী। তারা সম্মেলনকে ঘিরে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং প্রত্যেক ইউনিট কমিটিকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন আনছার আলী, যিনি সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সফল ও সুশৃঙ্খল সম্মেলন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানটি দক্ষতার সাথে পরিচালনা করেন সৈয়দ সাইফুদ্দিন ইউনুস মিলন মাস্টার।

সভা শেষে প্রধান অতিথি আলমগীর কবিরের নেতৃত্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সম্মেলনের সার্বিক সফলতা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন, সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে আসন্ন কেন্দ্রীয় সম্মেলন একটি স্মরণীয় ও সফল আয়োজন হিসেবে পরিণত হবে।

জনপ্রিয় টার্গেট

সরকারের সঙ্গে গোপন সম্পর্ক না থাকলে আওয়ামী লীগ মিছিল করে কীভাবে—প্রশ্ন পরওয়ারের

নারায়ণগঞ্জে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশ: ০৪:২২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬