ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপ, আটক ৪

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

আজ শনিবার রাত ৮টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন ৪ জনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ছাত্রদল নেতা-কর্মীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী নাশকতার প্রতিবাদে আজ রাত ৮টার দিকে জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আব্দুল হামিদ সড়কের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় ভবনের ওপর থেকে একটি ককটেল ও ইটের খোয়া নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ইটের খোয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেনের শরীরে আঘাত করে। তবে ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় কেউ হতাহত হয়নি।

মুক্তিযোদ্ধা মার্কেটের ওপর থেকে এই ককটেল নিক্ষেপের ঘটনাটি বুঝতে পেরে মার্কেটটি ঘিরে ফেলে সন্দেহভাজন চারজন দুর্বৃত্তকে আটকে রাখের তাঁরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা গিয়ে তাঁদের আটক করে নিয়ে যায়।

পাবনা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে মার্কেটের ভেতরে আটকে রাখা চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে আসা হয়েছে। তাদের নাম-পরিচয় ও সেখানে তাদের অবস্থান, এ ঘটনায় তারা জড়িত কি না, সব বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। যাচাই-বাছাই সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাঁথিয়ায় সহকর্মীর হাতে মারধরের শিকার প্রভাষক, থানায় অভিযোগ

পাবনার সাঁথিয়া সরকারি কলেজের এক প্রভাষককে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে একই কলেজের ক্রীড়া শিক্ষক মোস্তাফিজুর রহমান মুক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী প্রভাষক আমিরুল ইসলাম সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

মোবাইল থেকে ছবি সরানোর অনুরোধ করায় যুবককে কুপিয়ে জখম

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রীর ব্যক্তিগত ছবি বেশ কিছুদিন ধরে তার এক সহপাঠী ছাত্রের মোবাইল ফোনের স্ক্রিনে রাখা ছিল। এ নিয়ে বিভিন্ন সময় উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি জানতে পেরে পাপ্পুসহ পরিবারের সদস্যরা ওই ছাত্রের পরিবারকে মোবাইল ফোন থেকে ছবিগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ করেন।

কঠোর নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল জ্বালানির নবম চালান

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি উপজেলার পাকশীতে অবস্থিত রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করে। এর মধ্য দিয়ে কেন্দ্রটির দুটি ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি পরিবহনের মোট নয়টি চালান পৌঁছানোর কার্যক্রম সম্পন্ন হলো।

জনপ্রিয় টার্গেট

পাবনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপ, আটক ৪

প্রকাশ: ১২:১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬