স্থানীয়দের দাবি, ওই এলাকার মৃত হালিম শেখের স্ত্রী মিলনি বেগম (৫২) ও তাঁর দুই ছেলে বাবু শেখ (৩৫) ও লাবু শেখসহ (৩১) পরিবারের ৬ সদস্য চিহ্নিত মাদক কারবারি। যাদের মধ্যে দুই ভাই হেরোইন বাবু ও ইয়াবা লাবু নামে পরিচিত।
স্থানীয়দের অভিযোগ—পরিবারটি মদনখালী স্লুইচগেটসংলগ্ন সরকারি জায়গায় বসতি স্থাপন করে দীর্ঘদিন ধরে মাদক কারবারি চালিয়ে আসছে। বিষয়টি নিয়ে তাঁদের নিষেধ করা হলেও কর্মকাণ্ড চালিয়ে যায় বলে স্থানীয়রা অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে টেপাখোলা ও ভাটিলক্ষীপুর এলাকার বাসিন্দারা জুম্মার নামাজ শেষে সংঘবদ্ধ হয়ে তাঁদের বাড়িতে হামলা চালায়।
জানা যায়, জুম্মার নামাজ শেষে স্লোগান দিয়ে দৌড়ে যান স্থানীয়রা। এ সময় তাঁরা ‘নারায়ে তাকবীর, আল্লাহ আকবর, ভেঙে দাও গুঁড়িয়ে দাও মাদকের আস্তানাসহ নানা স্লোগান দেন। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে ওই মাদক কারবারির বাড়িতে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে কোতয়ালী থানা-পুলিশের একটি দল গিয়ে বিক্ষুদ্ধদের নিবৃত্ত করেন। এ হামলায় দুটি টিনের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।
এ সময় স্থানীয় বাসিন্দা রুবেল হোসেন দুলাল বলেন, ‘দীর্ঘদিন ধরে মিলনি ও তাঁর দুই ছেলে, মেয়ে ও ভাগনেসহ মোট ৬ জন ইয়াবা, হেরোইন ও গাঁজার কারবার করে আসছে। আমরা চাই না, একটি পরিবারের জন্য হাজার হাজার পরিবার নষ্ট হোক।
রুবেল হোসেন আরও বলেন, ‘ওরা ফরিদপুর জেলাতেই থাকতে পারবে না। কারণ, আমাদের এমপি নায়াব চৌধুরীর নির্দেশ—কোনো মাদক কারবারির সঙ্গে আপস নেই। আগামী রোববারের মধ্যে তাঁদের এখান থেকে চলে যেতে হবে। যদি না যায় তাহলে আমরা যোহরের নামাজ শেষে একইভাবে বাড়িঘর ভেঙে নদীতে ফেলে দেব।’
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান জানান, বাবু ও লাবু নামে দুই ভাইয়ের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। তবে নির্দিষ্টভাবে মামলার সংখ্যা জানাতে পারেননি তিনি। এ ছাড়া তাঁদের মা মিলনি বেগমের নামে মামলা রয়েছে কি-না, সে বিষয়ে এখনো যাচাই করা সম্ভব হয়নি বলে ওসি জানান।
তবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি অবগত। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, এই এলাকার গ্যাস সংকট কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। কর্তৃপক্ষ আন্তরিক হলেই এ সমস্যার সমাধান সম্ভব বলেও দাবি করেছেন তাঁরা…
মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তাঁকে পুলিশের হাতে তুলে দিয়েছেন রংপুরের পীরগাছার এক দম্পতি। পরে ভ্রাম্যমাণ আদালত রেজাউল করিম (৩৫) নামে ওই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে আসামিদের হুমকির মুখে আবুল হোসেন মোল্লা (৭২) নামের এক বৃদ্ধ হার্ট অ্যাটাক করে মারা গেছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে স্থানীয় বাড্ডা কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
দৈনিক টার্গেট 




















