মহাদেবপুরে নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৫২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৪১ বার পঠিত হয়েছে

আলতা বেগম ওই গ্রামের মৃত সবিজ উদ্দিনের মেয়ে। তিনি খাজুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ২০১১ ও ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে টানা দুবার পরাজিত হয়ে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন তিনি। পরে ২০২১ সালের নির্বাচনে বিজয়ী হয়ে স্বাভাবিক জীবনে ফেরেন। তবে প্রায় দুই বছর আগে স্বামীর আকস্মিক মৃত্যুর পর আলতা বেগমের মানসিক সমস্যা বেড়ে যায়।

গতকাল বৃহস্পতিবার রাতে শাশুড়ির সঙ্গে একই ঘরে ঘুমিয়েছিলেন আলতা বেগম। আজ সকালে তাঁকে ডাকলে শরীর খারাপের কথা বলে আবারও শুয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাঁকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নেওয়া অবস্থায় ঝুলতে দেখে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

খাজুর ইউপির চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তিনি প্রায়ই বিষণ্নতায় থাকতেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

দিনাজপুরের বিরামপুরে বিএনপির মতবিনিময় সভায় সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ৪ হাজার কোটি টাকা অবসরকালীন ভাতা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী চার বছরের মধ্যে ধর্মীয় উপাসনালয়ের ধর্মগুরুদের ভাতার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

বরিশাল নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের পরপরই অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার জুমার নামাজের পর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের সামনে থেকে ব্যানার নিয়ে মিছিল বের করে তারা।

শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় একটি মুখপোড়া হনুমান সড়ক দুর্ঘটনায় আহত হয়। পরে সিএনজিচালিত অটোরিকশাচালক অখিল মালাকার সড়কের পাশে হনুমানটি পড়ে থাকতে দেখেন। তিনি আহত হনুমানের মুখে পানি দিয়ে বাঁচানোর চেষ্টা করেন এবং বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।

জনপ্রিয় টার্গেট

জীবন নিয়ে জটিলভাবে ভাবার দরকার নেই, প্রতি মুহূর্তে বাঁচো, নিজের ভালোটা দেখো

মহাদেবপুরে নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: ০৭:৫২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬