ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার মেয়াদ বাড়ল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৫০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

আগের চুক্তির ধারাবাহিকতায় ২০২৭ সালের ২০ নভেম্বর পর্যন্ত তাঁকে একই পদে পুনরায় চুক্তিতে নিয়োগ দিয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ওই পদে পুনরায় নিয়োগ পেয়েছেন তিনি। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

২০২৪ সালের ১৯ নভেম্বর ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পান সাংবাদিক গোলাম মোর্তোজা।

ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির-উদ-দৌলাকে চাকরির মেয়াদ শেষে চুক্তিতে একই পদে রেখে দিচ্ছে সরকার। তাঁর অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে এক বছরের চুক্তিতে ওই পদে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

পুলিশের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

পুলিশের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে। বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার ও সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় ১১ দফা নির্দেশনা

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায় ঠেকাতে মেডিকেল সেন্টারগুলোর জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, নিয়োগকর্তার ডিমান্ড লেটারে উল্লেখিত কর্মীর সংখ্যার সর্বোচ্চ ৫ শতাংশ বেশি মেডিকেল স্লিপ ইস্যু করা

ক্যানসার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

নারীদের ক্যানসার প্রতিরোধ এবং তা মোকাবিলায় তাঁদের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

জনপ্রিয় টার্গেট

শুধু প্রয়োজনে বই পড়া, নাকি পাঠের আনন্দটাই অচেনা

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার মেয়াদ বাড়ল

প্রকাশ: ০৫:৫০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬