গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদুর রহিম (৬২), ফোরকান মাহমুদ (৩২), সাইফুল ইসলাম বাবু (৩২), লিটন মিয়া (৩৫) ও আবদুল আজিজ (৩৯)। ডিএনসির বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ঢাকা এসব অভিযান পরিচালনা করে।
ডিএনসি সূত্রে জানা যায়, ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মতিঝিলের আরামবাগে সোহাগ বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে আবদুর রহিম ও ফোরকান মাহমুদকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বহন করা ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, কক্সবাজার থেকে ইয়াবার এই চালান ঢাকায় বিক্রির জন্য এনেছিলেন। এই দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে কদমতলী থানার স্মৃতিধারা এলাকার ২৪ ফুট, ২ নম্বর রোডের জিয়া সরণি এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর ঘরের আলমারি থেকে ২ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিক্রির কথা জানান।
এদিকে ১৩ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মহাখালী কাঁচাবাজার এলাকায় কুস্তুরী রেস্টুরেন্টের সামনে টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এ সময় লিটন মিয়া ও আবদুল আজিজকে ২ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঢাকা থেকে ইয়াবা সংগ্রহ করে টাঙ্গাইলের সরবরাহের কথা জানান। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (২০১৮) অনুযায়ী সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রামে আন্তর্জাতিক সাইবার স্ক্যামার চক্রের সন্ধান পেয়ে তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ। পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিককে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের পর তদন্তে উঠে এসেছে বাংলাদেশ-তাইওয়ানের যৌথ উদ্যোগে পরিচালিত বহুজাতিক ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান গোল্ডেন সন লিমিটেডের
চাঁদপুর সদরের বহরিয়া বাজার ও হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ, চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, মূল্যতালিকা না রাখা এবং মেয়াদবিহীন পণ্য বিক্রির দায়ে এসব জরিমানা করা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জলসিঁড়ি শাখায় স্কুলবাসের চাকায় পিষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার শায়নের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে স্কুল ছুটির পর বাসে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে…
দৈনিক টার্গেট 






















