ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে কাটতে শুরু করেছে আতঙ্ক, স্বাভাবিক হচ্ছে জনজীবন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রায় দুই হাজার পুলিশ সদস্য, এসআরবি, এপিবিএন ও ১০ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের সড়কগুলোতে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। খুলেছে অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় শিক্ষার্থীরাও নিজ নিজ গন্তব্যে যাতায়াত করছে। সব মিলিয়ে শহরের বিভিন্ন এলাকায় ফিরতে শুরু করেছে কর্মচাঞ্চল্য। তবে প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হচ্ছেন না। চলাফেরায় সাধারণ মানুষের মধ্যে সতর্কতা লক্ষ্য করা গেছে।

এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়েনের পাশাপাশি বিভিন্ন সড়কে বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায়ও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

এর আগে গত রোববার সকাল থেকে রাত পর্যন্ত গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে সহিংসতা, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ ওঠে। দিনভর এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা।

এ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রশাসনিক পর্যায়েও পরিবর্তন আনা হয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়েছে। এ ছাড়া জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) বদলি করা হয়েছে।

সব মিলিয়ে আজ গোপালগঞ্জের পরিস্থিতি আগের দিনের তুলনায় অনেকটাই শান্ত। জনজীবনে স্বাভাবিকতা ফিরতে শুরু করলেও নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ এখনো পুরোপুরি কাটেনি।

টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আওয়ামী লীগের কার্যালয়

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রায় দুই বছর পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কার্যালয় খুলেছেন দলটির নেতা-কর্মীরা। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ফটক খুলে সেখানে শপথ নিয়েছেন তাঁরা। আজ সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে…

দিনভর সহিংসতা ও নাশকতার পর গোপালগঞ্জের পরিস্থিতি এখন শান্ত

গোপালগঞ্জে স্বাভাবিক পরিবেশ ফিরতে শুরু করেছে। গত ১০ নভেম্বর জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ছয় প্লাটুন বিজিব মোতায়েন করা হয়েছিল। আজ সোমবার আরও চার প্লাটুন যোগ হয়েছে। এ ছাড়া পুলিশ, এসআরবি, এপিবিএন সদস্যরাও রয়েছেন। জেলা শহরের লঞ্চঘাট এলাকা, চৌরঙ্গী এলাকা, পুলিশ লাইন মোড়, ঘোনাপাড়া মোড়…

গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল থেকে বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিক্ষোভ থেকে বিএনপি নেতাদের বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। টুঙ্গিপাড়ায়ও তিন বিএনপি-সমর্থক ব্যবসায়ীর প্রতিষ্ঠানসহ কয়েকটি স্থাপনায় হামলার অভিযোগ উঠেছে।

জনপ্রিয় টার্গেট

সুন্দরবনে ১০টি একনলা বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার

গোপালগঞ্জে কাটতে শুরু করেছে আতঙ্ক, স্বাভাবিক হচ্ছে জনজীবন

প্রকাশ: ০৪:৪০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬