দলটির সদস্যরা হলেন সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শাফি বিন সুলতান (টিম লিড), বিএএফ শাহীন কলেজের সাবিক বিন সুলতান (টিম কো-লিড), এ-লেভেল শিক্ষার্থী সাফওয়ান সাদাদ (মেকানিক্যাল লিড ও পুরুষ পাইলট), সাউথ পয়েন্ট স্কুলের মারিয়া সুলতান (নারী পাইলট) এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অরণ্য আবির খান প্রাপ্য (নিরাপত্তা কর্মকর্তা ও নথিপত্র ব্যবস্থাপনা প্রধান)।
দলটির উপদেষ্টা হিসেবে রয়েছেন সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক ও প্রিফেক্ট অব ডিসিপ্লিন সুদেব চন্দ্র পাল। কারিগরি পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন ইউনিভার্সিটি অব স্কলার্সের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সিনিয়র প্রভাষক আবু এম ফুয়াদ আলহাসান।
নাসার হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ একটি আন্তর্জাতিক শিক্ষার্থী প্রকৌশল প্রতিযোগিতা। এতে অংশগ্রহণকারী দলগুলোকে ভিনগ্রহের প্রতিকূল পরিবেশের আদলে তৈরি পথে চলতে সক্ষম রোভার নকশা, নির্মাণ, পরীক্ষা ও পরিচালনা করতে হয়।
২০২৭ সালের রিমোট-কন্ট্রোলড বিভাগের প্রতিযোগিতায় রয়েছে ১০টি বাধা। এর মধ্যে রয়েছে ভূমিতে ফাটল, বড় পাথর, আলগা চন্দ্রপৃষ্ঠের মাটি এবং চন্দ্রপৃষ্ঠের গিরিখাতের আদলে তৈরি প্রতিবন্ধকতা। প্রতিযোগীদের ১২ মিনিটের মধ্যে নির্ধারিত পথ অতিক্রম করতে হবে। নির্দিষ্ট কাজের স্থানে রোভারকে বেতার সংকেতের মাধ্যমে পাঠানো নির্দেশ অনুসারে ছবি ধারণ ও দূরত্ব পরিমাপের কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে হবে।
মূল প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে দলগুলোকে চারটি ধাপের পর্যালোচনায় উত্তীর্ণ হতে হয়। এগুলো হলো ডিজাইন রিভিউ, অপারেশনাল রেডিনেস রিভিউ, মিশন রেডিনেস রিভিউ এবং এক্সকারশন রেডিনেস রিভিউ। প্রতিটি ধাপে ৩০ মিনিটের উপস্থাপনার মাধ্যমে নিজেদের কাজ তুলে ধরতে হয়। এরপর নাসার বিশেষজ্ঞদের প্যানেলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বরাদ্দ থাকে ১৫ মিনিট।
প্রতিযোগিতায় অংশ নিতে রোভার নির্মাণ, কারিগরি পরীক্ষা এবং প্রয়োজনীয় নথিপত্র তৈরির কাজ করছে বিআইআরটি। পাশাপাশি রোভারের পরীক্ষার প্রতিবেদন তৈরি,
বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতবিষয়ক (স্টেম) কার্যক্রমে সম্পৃক্ততা এবং প্রতিযোগিতার ব্যয় নির্বাহে তহবিল
বিআইআরটির কারিগরি পরামর্শক আবু এম ফুয়াদ আলহাসান বলেন, শুরুতে অনেকের কাছেই নাসার মতো আন্তর্জাতিক প্রকৌশল প্রতিযোগিতায় নির্বাচিত হওয়া কঠিন মনে হয়েছিল। তবে দলের সদস্যদের শেখার আগ্রহ ও দৃঢ় প্রত্যয় তাঁকে আশাবাদী করেছিল।

দৈনিক টার্গেট 


























