মায়ামির হয়ে আর কত দিন খেলবেন মেসি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৩১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০ বার পঠিত হয়েছে

তবে বয়স বেড়ে যাওয়ায় মেসি সেই কথা রাখতে পারেন কি না, সেটাই এখন বড় প্রশ্ন। আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সেই কৌতুহলকে আরও জোরালো করেছে। যদিও ক্লাব ফুটবলে এখনো দুর্দান্ত ছন্দে আছেন মেসি। সম্প্রতি এমএলএসে মন্ট্রিয়েলের বিপক্ষে ৭-১ গোলের জয়ে চারটি গোল করেছেন তিনি। চলতি মৌসুমে ১৮ গোল নিয়ে এমএলএসের গোলদাতাদের তালিকাতেও শীর্ষে আছেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক।

তাই মেসি মায়ামির সঙ্গে চুক্তি পূর্ণ করবেন কি না, সেটি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলার উপায় নেই। সাবেক এমএলএস তারকা শাকা হিসলপ অবশ্য এ বিষয়ে বেশ আশাবাদী। তাঁর বিশ্বাস, ফিট থাকলে চুক্তির পুরো মেয়াদই মায়ামির জার্সিতে কাটাবেন মেসি।

গোল ডটকমকে হিসলপ বলেন, ‘আমি মনে করি, তিনি করবেন (মায়ামির সঙ্গে চুক্তি পূর্ণ)। এর একটি কারণ হলো, নতুন স্টেডিয়াম উদ্বোধন এবং সামনে যা কিছু আসছে, সেসবের পরিকল্পনার সঙ্গে তিনি শুরু থেকেই ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। অন্তত সেটি শেষ না হওয়া পর্যন্ত তিনি থাকবেন বলেই মনে করি। এরপর সম্ভবত কোনো ধরনের অ্যাম্বাসাডরিয়াল ভূমিকায় যাবেন। ফলে মায়ামিতে তাঁর উপস্থিতি থাকবেই, এমনকি সেটি শুধু প্রতিদিন ম্যাচে এসে উপস্থিত থাকার মধ্যেই সীমাবদ্ধ থাকলেও।’

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়াটাও মেসির ক্লাব ক্যারিয়ারকে দীর্ঘ করার ক্ষেত্রে ইতিবাচক হতে পারে বলে মনে করেন হিসলপ। তাঁর মতে, লিগ ও আন্তর্জাতিক ফুটবলের সম্মিলিত চাপ ৩৮-৩৯ বছর বয়সে সামলানো কঠিন। বিশেষ করে বিশ্বকাপের মতো বড় লক্ষ্য আর না থাকায় আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটি যৌক্তিক।

হিসলপ বলেন, ‘তবে খেলোয়াড় হিসেবে, যতক্ষণ তিনি ফিট থাকবেন, আমি আশা করি তিনি চুক্তির মেয়াদ পূরণ করবেন। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তটি আমি বুঝতে পারি। লিগ ও আন্তর্জাতিক ফুটবলের চাপ অনেক বেশি। এমনকি ৩৮ বা ৩৯ বছর বয়সী কারও জন্যও। বিশেষ করে আপনি যখন লিওনেল মেসির মতো এত কিছু জিতে ফেলেছেন, তখন আন্তর্জাতিক ফুটবলে লক্ষ্য বলতে বিশ্বকাপই থাকে। চার বছর পরের বিশ্বকাপে তাকে খেলতে দেখব—এমনটা আমি আশা করি না।’

হিসলপ আরও যোগ করেন, ‘আন্তর্জাতিক ফুটবলে আর কী লক্ষ্য করার আছে তাঁর? সম্ভবত সে কারণেই আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানো তাঁর ক্লাব ক্যারিয়ারের জন্য উপকারী হবে এবং এভাবে তিনি আরও দীর্ঘ সময় খেলতে পারবেন।’

কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে নিজেদের মধ্যে ক্রিকেট ম্যাচ খেলবে ভারত ও জাপান। আগামী ২২ সেপ্টেম্বর জাপানের সানো আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে একমাত্র টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে এই দুই দেশ। দুই দেশের পুরুষ ক্রিকেট দলের এটিই হতে যাচ্ছে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।

এশিয়ান গেমসে এবার থাকছে না কোনো অ্যাথলেটস ভিলেজ। খরচ কমাতে জাপানের নাগোয়া ও আইচিতে অনুষ্ঠেয় আসরে ১৭ হাজারের বেশি অ্যাথলেট ও কর্মকর্তা থাকবেন ক্রুজ জাহাজ, হোটেল এবং শিপিং কনটেইনারের আদলে তৈরি অস্থায়ী আবাসনে।

আয়ারল্যান্ডের লন্ডনডেরিতে হতে যাওয়া আন্তর্জাতিক ট্রায়াথলন থেকে সরে দাঁড়ালেন ইসরায়েলি অ্যাথলেটরা। শনিবারের সিটি অব ডেরি ট্রায়াথলনে দেশটির চার অ্যাথলেটের অংশ নেওয়ার কথা থাকলেও আয়োজকদের আপত্তির পর তারা আর প্রতিযোগিতায় থাকছেন না।

জনপ্রিয় টার্গেট

সিরাজগঞ্জে নৌকাবাইচ প্রতিযোগীদের মধ্যে সংঘর্ষ, আহত ২২

মায়ামির হয়ে আর কত দিন খেলবেন মেসি

প্রকাশ: ০৯:৩১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬