ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হারের পর নেইমারের খোঁচা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:২৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২৯ বার পঠিত হয়েছে

বাংলাদেশ সময়ে আজ সকালে অনুষ্ঠিত সিরি ‘আ’র ম্যাচে গ্রেমিওকে ২-০ গোলে হারিয়েছে সান্তোস। ম্যাচে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছেন নেইমার। হারের পর প্রতিপক্ষকে নিয়ে ব্যঙ্গ করতে ছাড়েননি তিনি। মাঠ ছাড়ার সময় স্পোরটিভিকে নেইমার বলেন, ‘আমরা ভেবেছিলাম জিততে কঠিন হবে। ম্যাচের আগেই নিশ্চিত জয় ধরে নিয়েছিলাম। কিন্তু এই হার আমার কাছে অপ্রত্যাশিত।’

সাও পাওলোর মরুম্বিস স্টেডিয়ামে আজ গ্রেমিও-সান্তোস ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন র‍্যামন আবাত্তি অ্যাবেল। এমনিতেই হারের বেদনা তো নেইমারের কাজ করছেই। এমনকি রেফারির ওপরও ক্ষোভ ঝেড়েছেন তিনি। ২-০ গোলে হারের পর ৩৪ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেন, ‘রেফারি তাদের সবকিছু করতে দিয়েছেন। একটাও হলুদ কার্ড দেখাননি। প্রথমার্ধেই আমার ওপর প্রায় ১০টা ফাউল করা হয়েছে। এটা মেনে নেওয়ার মতো না। জানি না এভাবে আর কতক্ষণ চলবে। যতক্ষণ না আমি ভেঙে পড়ি, মনে হয় চলবেই।’

সান্তোসের বিপক্ষে গ্রেমিওর দুই ফুটবলার গোল করেছেন। ১৪ মিনিটে গোল করেন গ্রেমিও স্ট্রাইকার ফ্রাঙ্কিস আমুজু। দ্বিতীয় গোলের দেখা মেলে দ্বিতীয়ার্ধে। ৭৩ মিনিটে বক্সের মধ্যে গ্রেমিও স্ট্রাইকার মার্টিন ব্র্যাথওয়েটকে ফাউল করেন সান্তোস ডিফেন্ডার গনসালো এসকোবার। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখে যাচাই-বাছাইয়ের পর দেওয়া হয় পেনাল্টি। ৭৭ মিনিটে স্পটকিক থেকে গোল করেন ব্র্যাথওয়েট।

৩৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে সিরি ‘আ’র পয়েন্ট টেবিলে ৯ নম্বরে সান্তোস। জিতেছে ১৩ ম্যাচ, ড্র করেছে ১১ ম্যাচ। হেরেছে ১২ ম্যাচ। সবার ওপরে থাকা ফ্ল্যামেঙ্গোর পয়েন্ট ৮০। ৩৬ ম্যাচ খেলে ক্লাবটি জিতেছে ২৪ ম্যাচ। ড্র করেছে ৮ ম্যাচ এবং ৪ ম্যাচ হেরেছে। গ্রেমিও ৩৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে অবস্থান করছে ১৫ নম্বরে।

ব্রাজিলের জার্সিতে নেইমারের শেষটাও মনে রাখার মতো হয়নি। জুলাইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ব্রাজিল বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল। সেই ম্যাচে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমিয়েছিলেন তিনি। যা শেষ পর্যন্ত নেইমারের বিদায়ী ম্যাচ হিসেবেই থেকে যায়। আন্তর্জাতিক ফুটবলে ১৩০ ম্যাচে করেন ৮০ গোল। অ্যাসিস্ট করেন ৫৯ গোলে।

ম্যাচের আগমুহূর্তে ব্রাজিলের ফুটবলারকে হারাল রিয়াল

চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের ম্যাচ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। এমন সময়ে বড় দুঃসংবাদ পেল ক্লাবটি। ব্রাজিলের তরুণ ফুটবলার এনদ্রিককে ছাড়াই খেলতে হবে রিয়ালকে।

মেসিদের টুর্নামেন্টে পুরস্কার জিতে রেকর্ড বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের

লিওনেল মেসি, লুইস সুয়ারেস, রবার্ট লেভানডফস্কি—যুক্তরাষ্ট্রের ফুটবলে এখন তারার মেলা। ইউরোপে বছরের পর বছর রাজত্ব করছেন অভিজ্ঞ এই ফুটবলাররা রাজত্ব করছেন মার্কিন মুলুকে। আলো ঝলমলে তারার মাঝেই গড়ে উঠছেন আরেক তারকা কাভান সুলিভান। বর্ষসেরা পুরস্কার জিতে রেকর্ড গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার।

আর্জেন্টিনার ভবিষ্যৎ মেসিকে নিয়ে মরিনিওর ‘রসিকতা’

সামাজিক মাধ্যমে আর্জেন্টিনার ভবিষ্যৎ মেসি হিসেবে এরই মধ্যে পরিচিতি পেয়েছেন নিকো পাস। রিয়ালে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়েছিল রিয়াল কোচ হোসে মরিনিওকে। তবে কোমোর আর্জেন্টাইন এই অ্যাটাকিং মিডফিল্ডারকে নিয়ে সরাসরি কিছু না বলে সংক্ষিপ্ত জবাবে প্রসঙ্গটি এড়িয়ে গেছেন পর্তুগিজ কোচ।

জনপ্রিয় টার্গেট

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে, ঘন কুয়াশা

হারের পর নেইমারের খোঁচা

প্রকাশ: ০৩:২৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬